NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, এপ্রিল ২৪, ২০২৬ | ১১ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
এমপিদের শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাতিলের প্রস্তাব অনুমোদন জ্বালানি নিরাপত্তার ইতিহাসে সবচেয়ে বড় হুমকিতে বিশ্ব : আইইএর প্রধান হরমুজে মাইন বসাতে দেখলেই গুলির নির্দেশ ট্রাম্পের নিউজিল্যান্ডের বিপক্ষে রেকর্ড জয়ে সিরিজ বাংলাদেশের চরিত্রের প্রয়োজনে পবিত্র কোরআন শিখেছিলেন ইয়ামি গৌতম দেশের স্বার্থে বিরোধীদলের সঙ্গে যেকোনো আলোচনায় রাজি বিএনপি : প্রধানমন্ত্রী যুদ্ধবিরতি স্থায়ী সমাধানে তৎপর পাকিস্তান যে ৩ কারণে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা বাধাগ্রস্ত হচ্ছে, জানালেন ইরানের প্রেসিডেন্ট মার্কিন নৌবাহিনীর সচিবের হঠাৎ পদত্যাগ, তৎক্ষণাৎ কার্যকর লন্ডন ফিল্ম ফেস্টিভ্যালে রাফীর ‘প্রেশার কুকার’
Logo
logo

বাংলাদেশ এমন দেশ হবে, যেখানে নারীরা নিরাপদে থাকবেন : জুবাইদা রহমান


খবর   প্রকাশিত:  ০৮ মার্চ, ২০২৬, ০৯:০৩ পিএম

বাংলাদেশ এমন দেশ হবে, যেখানে নারীরা নিরাপদে থাকবেন : জুবাইদা রহমান

নারীরা এগিয়ে গেলে জাতিও এগিয়ে যাবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমান। তিনি বলেছেন, ‘নারী এগিয়ে গেলে জাতিও এগিয়ে যায়। বাংলাদেশ এমন দেশ হবে, যেখানে নারীরা নিরাপদে বসবাস করবেন।’

রবিবার (৮ মার্চ) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আয়োজিত আলোচনাসভায় তিনি এ কথা বলেন।

 

অদম্য মনোবলই সবচেয়ে বড় শক্তি উল্লেখ করে তিনি নারী দিবসে সততা, মর্যাদা ও সামাজিক ন্যায়বিচারের অঙ্গীকার করার আহ্বান জানান। বলেন, ‘শত অত্যাচারের মধ্যেও বেগম খালেদা জিয়া ছিলেন অদম্য এবং সাহসে অবিচল।’

মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের আয়োজনে অনুষ্ঠানে বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য বিএনপির প্রয়াত চেয়ারপারসন বেগম খালেদা জিয়াসহ ছয় বিশিষ্ট নারীকে ‘অদম্য নারী পুরস্কার’ প্রদান করা হয়। রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন তাদের হাতে এ পুরস্কার তুলে দেন।

 

অর্থনৈতিক ক্ষেত্রে নুরুন নাহার আক্তার, ‘শিক্ষা ও চাকরিক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারী’ ক্যাটাগরিতে মোছা. ববিতা খাতুন, ‘সফল জননী নারী’ ক্যাটাগরিতে নুরবানু কবীর, ‘নির্যাতনের দুঃস্বপ্ন মুছে ফেলে জীবন সংগ্রামে জয়ী নারী’ ক্যাটাগরিতে মোছা. শমলা বেগম এবং ‘সমাজ উন্নয়নে অসামান্য অবদান রেখেছেন যে নারী’ ক্যাটাগরিতে মোছা. আফরোজা ইয়াসমিন শ্রেষ্ঠ অদম্য নারী হিসেবে পুরস্কার গ্রহণ করেন।