NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, এপ্রিল ২৪, ২০২৬ | ১১ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
এমপিদের শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাতিলের প্রস্তাব অনুমোদন জ্বালানি নিরাপত্তার ইতিহাসে সবচেয়ে বড় হুমকিতে বিশ্ব : আইইএর প্রধান হরমুজে মাইন বসাতে দেখলেই গুলির নির্দেশ ট্রাম্পের নিউজিল্যান্ডের বিপক্ষে রেকর্ড জয়ে সিরিজ বাংলাদেশের চরিত্রের প্রয়োজনে পবিত্র কোরআন শিখেছিলেন ইয়ামি গৌতম দেশের স্বার্থে বিরোধীদলের সঙ্গে যেকোনো আলোচনায় রাজি বিএনপি : প্রধানমন্ত্রী যুদ্ধবিরতি স্থায়ী সমাধানে তৎপর পাকিস্তান যে ৩ কারণে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা বাধাগ্রস্ত হচ্ছে, জানালেন ইরানের প্রেসিডেন্ট মার্কিন নৌবাহিনীর সচিবের হঠাৎ পদত্যাগ, তৎক্ষণাৎ কার্যকর লন্ডন ফিল্ম ফেস্টিভ্যালে রাফীর ‘প্রেশার কুকার’
Logo
logo

বিশ্ব রেকর্ড গড়ে নিউজিল্যান্ডকে সর্বোচ্চ লক্ষ্য দিল ভারত


খবর   প্রকাশিত:  ০৮ মার্চ, ২০২৬, ০৯:০৩ পিএম

বিশ্ব রেকর্ড গড়ে নিউজিল্যান্ডকে সর্বোচ্চ লক্ষ্য দিল ভারত

মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে গত বৃহস্পতিবার সেমিফাইনালে যেখানে শেষ করেছিল, আজ আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ফাইনালে ঠিক সেখান থেকেই যেন শুরু করল ভারত। 

শুধু প্রতিপক্ষই আলাদা—ইংল্যান্ডের জায়গায় নিউজিল্যান্ড। তবে প্রতিপক্ষের বোলাররা বদদালেও ভারতীয় ব্যাটাররা তাদের খুনে মেজাজ বদলালেন না। 

কিউই বোলারদের বেধড়ক পেটালেন সঞ্জু স্যামসন, অভিষেক শর্মা, ঈশান কিষান, শিবম দুবেরা।

তাতে টি-টোয়েন্টি বিশ্বকাপ ফাইনাল ইতিহাসে সর্বোচ্চ ২৫৫ রানের ইমরাত গড়ল ভারত। 

 

টি-টোয়েন্টি বিশ্বকাপ ফাইনালে আগের দলীয় সর্বোচ্চও ভারতেরই ছিল। ২০২৪ সালে সর্বশেষ আসরের শিরোপার লড়াইয়ে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ১৭৬ রান করেছিল রোহিত শর্মার দল। আজ সূর্যকুমার যাদবের দল করল আরো ৭৯ রান বেশি!

রান উৎসবের রাতে আরেকটি বিশ্ব রেকর্ড গড়েছে ভারত।

প্রথম দল হিসেবে তারা টি-টোয়েন্টি বিশ্বকাপে তিনবার ২৫০ রান করল। 

 

আজকের ফাইনালে নিউজিল্যান্ড, সেমিফাইনালে ইংল্যান্ডের আগে সুপার এইট পর্বে জিম্বাবুয়ের বিপক্ষে ২৫৬ রান করেছিল ভারত। 

সংক্ষিপ্ত স্কোর

ভারত: ২০ ওভারে ২৫৫/৫ (স্যামসন ৮৯, কিষান ৫৪, অভিষেক ৫২, দুবে ২৬*, পান্ডিয়া ১৩; নিশাম ৩/৪৬, রবীন্দ্র ১/৩২, হেনরি ১/৪৯)।