NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, এপ্রিল ২৫, ২০২৬ | ১১ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
এমপিদের শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাতিলের প্রস্তাব অনুমোদন জ্বালানি নিরাপত্তার ইতিহাসে সবচেয়ে বড় হুমকিতে বিশ্ব : আইইএর প্রধান হরমুজে মাইন বসাতে দেখলেই গুলির নির্দেশ ট্রাম্পের নিউজিল্যান্ডের বিপক্ষে রেকর্ড জয়ে সিরিজ বাংলাদেশের চরিত্রের প্রয়োজনে পবিত্র কোরআন শিখেছিলেন ইয়ামি গৌতম দেশের স্বার্থে বিরোধীদলের সঙ্গে যেকোনো আলোচনায় রাজি বিএনপি : প্রধানমন্ত্রী যুদ্ধবিরতি স্থায়ী সমাধানে তৎপর পাকিস্তান যে ৩ কারণে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা বাধাগ্রস্ত হচ্ছে, জানালেন ইরানের প্রেসিডেন্ট মার্কিন নৌবাহিনীর সচিবের হঠাৎ পদত্যাগ, তৎক্ষণাৎ কার্যকর লন্ডন ফিল্ম ফেস্টিভ্যালে রাফীর ‘প্রেশার কুকার’
Logo
logo

শ্বশুরকে চড় দেওয়া ‌‘পুলিশ পুত্রবধূ’র ভিডিও ভাইরাল


খবর   প্রকাশিত:  ২৪ মার্চ, ২০২৫, ০৩:৫২ এএম

>
শ্বশুরকে চড় দেওয়া ‌‘পুলিশ পুত্রবধূ’র ভিডিও ভাইরাল

বিয়ের পর শ্বশুর বাড়িতে নারী নির্যাতনের শিকার হয়েছেন এমন শিরোনাম আমরা গণমাধ্যমে প্রায়ই দেখতে পাই। নতুন গৃহবধূ স্বামী ও শাশুড়ির হাতে নির্যাতিত, শ্বশুর-শাশুড়ির নির্যাতনে পুত্রবধূর মৃত্যু; এমন হাজারও ঘটনা পত্রিকার পাতা উল্টালেই চোখে পড়ে।

কিন্তু সম্প্রতি গৃহবধূর হাতে শ্বশুর নির্যাতনের ঘটনা ঘটেছে ভারতের দিল্লিতে। এমন ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক ভাইরাল হয়েছে।

ভিডিওতে দেখা যায়, দিল্লির পুলিশের একজন নারী সাব-ইন্সপেক্টর তার শ্বশুরের গালে একাধিক চড় মারছেন, তার পাশে ছিলেন আরও একজন পুলিশ সদস্য। ঘটনাস্থলে নারী পুলিশ কর্মকর্তার মাও উপস্থিত ছিলেন। পরে অন্য লোকজন এসে তাকে থামিয়ে দেন।

জানা গেছে, অভিযুক্ত নারী পুলিশ দিল্লির ডিফেন্স কলোনি পুলিশ স্টেশনে নিযুক্ত।

এ ঘটনায় ওই নারী সাব-ইনস্পেক্টরের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩২৩ এবং ৪২৭ ধারায় মামলা হয়েছে। পুলিশকর্মীর বিরুদ্ধে বিভাগীয় তদন্ত করা হবেও বলে জানিয়েছে দিল্লি পুলিশ।