NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, এপ্রিল ২৪, ২০২৬ | ১১ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
এমপিদের শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাতিলের প্রস্তাব অনুমোদন জ্বালানি নিরাপত্তার ইতিহাসে সবচেয়ে বড় হুমকিতে বিশ্ব : আইইএর প্রধান হরমুজে মাইন বসাতে দেখলেই গুলির নির্দেশ ট্রাম্পের নিউজিল্যান্ডের বিপক্ষে রেকর্ড জয়ে সিরিজ বাংলাদেশের চরিত্রের প্রয়োজনে পবিত্র কোরআন শিখেছিলেন ইয়ামি গৌতম দেশের স্বার্থে বিরোধীদলের সঙ্গে যেকোনো আলোচনায় রাজি বিএনপি : প্রধানমন্ত্রী যুদ্ধবিরতি স্থায়ী সমাধানে তৎপর পাকিস্তান যে ৩ কারণে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা বাধাগ্রস্ত হচ্ছে, জানালেন ইরানের প্রেসিডেন্ট মার্কিন নৌবাহিনীর সচিবের হঠাৎ পদত্যাগ, তৎক্ষণাৎ কার্যকর লন্ডন ফিল্ম ফেস্টিভ্যালে রাফীর ‘প্রেশার কুকার’
Logo
logo

ইরান হামলায় পরিচালকের ভুয়া মৃত্যুসংবাদ, বললেন ‘বেঁচে আছি’


খবর   প্রকাশিত:  ০৩ মার্চ, ২০২৬, ০৯:০৩ পিএম

ইরান হামলায় পরিচালকের ভুয়া মৃত্যুসংবাদ, বললেন ‘বেঁচে আছি’

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার আবহে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে হলিউডের জনপ্রিয় পরিচালক কোয়েন্টিনো ট্যারান্টিনো ও তাঁর স্ত্রী অভিনেত্রী ড্যানিয়েলা পিকের মৃত্যুর ভুয়া খবর। 

দাবি করা হয়, ইরানের হামলায় প্রাণ হারিয়েছেন এই দম্পতি। মুহূর্তের মধ্যে সেই পোস্ট ভাইরাল হয়ে যায়, শোক বার্তাও জানাতে শুরু করেন অনেকে।

তবে পরে পরিচালকের ঘনিষ্ঠ সূত্র মারফত জানানো হয়, খবরটি সম্পূর্ণ মিথ্যা।

বহাল তবিয়তেই আছেন ট্যারান্টিনো ও তাঁর স্ত্রী। তাদের পরিবারের সবাই সুস্থ রয়েছেন।

 

জানা গেছে, একটি এক্স (সাবেক টুইটার) হ্যান্ডেল থেকে যাচাই-বাছাই ছাড়াই এই ভুয়া খবর পোস্ট করা হয়। প্রায় দেড় লক্ষাধিক অনুসারী থাকা সেই অ্যাকাউন্টের পোস্টটি দ্রুত ছড়িয়ে পড়ে।

 

 

বিষয়টি মাত্রাছাড়া হতেই নড়েচড়ে বসে পরিচালকের টিম। আনুষ্ঠানিকভাবে জানানো হয়, পরিচালক সম্পূর্ণ সুস্থ আছেন। এর পরই সংশ্লিষ্ট হ্যান্ডল থেকে পোস্টটি সরিয়ে নেওয়া হয়।

উল্লেখ্য, গত ছয় বছর ধরে ট্যারান্টিনো পরিবারসহ ইসরায়েলে বসবাস করছেন।

তাল আভিভেই তার ঠিকানা। এর আগেও মধ্যপ্রাচ্যের সংঘাত প্রসঙ্গে তিনি ইসরায়েলে বসবাস নিয়ে নিজের অবস্থান স্পষ্ট করেছিলেন। জানিয়েছিলেন, দেশটিকে তিনি ভালোবাসেন এবং সপরিবারে সেখানেই থাকতে চান।

 

ট্যারান্টিনোর ঝুলিতে রয়েছে একাধিক কালজয়ী ছবি—‘কিলবিল’, ‘দ্য হেটফুল এইট’, ‘পাল্প ফিকশন’, ‘ওয়ানস আপঅন আ টাইম ইন হলিউড’।