NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, এপ্রিল ২৪, ২০২৬ | ১১ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
এমপিদের শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাতিলের প্রস্তাব অনুমোদন জ্বালানি নিরাপত্তার ইতিহাসে সবচেয়ে বড় হুমকিতে বিশ্ব : আইইএর প্রধান হরমুজে মাইন বসাতে দেখলেই গুলির নির্দেশ ট্রাম্পের নিউজিল্যান্ডের বিপক্ষে রেকর্ড জয়ে সিরিজ বাংলাদেশের চরিত্রের প্রয়োজনে পবিত্র কোরআন শিখেছিলেন ইয়ামি গৌতম দেশের স্বার্থে বিরোধীদলের সঙ্গে যেকোনো আলোচনায় রাজি বিএনপি : প্রধানমন্ত্রী যুদ্ধবিরতি স্থায়ী সমাধানে তৎপর পাকিস্তান যে ৩ কারণে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা বাধাগ্রস্ত হচ্ছে, জানালেন ইরানের প্রেসিডেন্ট মার্কিন নৌবাহিনীর সচিবের হঠাৎ পদত্যাগ, তৎক্ষণাৎ কার্যকর লন্ডন ফিল্ম ফেস্টিভ্যালে রাফীর ‘প্রেশার কুকার’
Logo
logo

ইরানের সর্বশেষ ক্ষেপণাস্ত্র হামলায় ৮ ইসরাইলি নিহত, আহত বহু


খবর   প্রকাশিত:  ০১ মার্চ, ২০২৬, ০৯:০৩ পিএম

ইরানের সর্বশেষ ক্ষেপণাস্ত্র হামলায় ৮ ইসরাইলি নিহত, আহত বহু

ইরানের সর্বশেষ ক্ষেপণাস্ত্র হামলায় ইসরাইলে অন্তত আটজন নিহত এবং বহু মানুষ আহত হয়েছেন। রোববার জেরুজালেমের পশ্চিমে অবস্থিত বেইত সেমেশ এলাকায় একটি ক্ষেপণাস্ত্র আঘাত হানলে এ হতাহতের ঘটনা ঘটে বলে ইসরাইলি গণমাধ্যম ও পুলিশ জানিয়েছে।

জেরুজালেম পোস্টের খবরে বলা হয়েছে, হামলায় অন্তত আটজনের মৃত্যু হয়েছে এবং ২০ জনের বেশি আহত হয়েছেন। পাশাপাশি মধ্য ইসরাইলেও আরেকটি ক্ষেপণাস্ত্র আঘাতের ঘটনা নিবন্ধিত হয়েছে।

ঘটনাস্থলে জরুরি সেবা সংস্থার প্রায় ৩০টি অ্যাম্বুলেন্স পাঠানো হয়। উদ্ধার ও চিকিৎসা কার্যক্রমে ব্যাপক তৎপরতা চালানো হচ্ছে বলে জানানো হয়েছে।

এদিকে আইডিএফ জানিয়েছে, হোম ফ্রন্ট কমান্ডের অনুসন্ধান ও উদ্ধারকারী দল, বিপুলসংখ্যক চিকিৎসাকর্মী এবং আহতদের সরিয়ে নিতে একটি হেলিকপ্টার ঘটনাস্থলে কাজ করছে।

হামলার পর সংশ্লিষ্ট এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। পরিস্থিতি পর্যবেক্ষণ করছে আইনশৃঙ্খলা বাহিনী ও সামরিক কর্তৃপক্ষ।