NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, এপ্রিল ২৪, ২০২৬ | ১১ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
এমপিদের শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাতিলের প্রস্তাব অনুমোদন জ্বালানি নিরাপত্তার ইতিহাসে সবচেয়ে বড় হুমকিতে বিশ্ব : আইইএর প্রধান হরমুজে মাইন বসাতে দেখলেই গুলির নির্দেশ ট্রাম্পের নিউজিল্যান্ডের বিপক্ষে রেকর্ড জয়ে সিরিজ বাংলাদেশের চরিত্রের প্রয়োজনে পবিত্র কোরআন শিখেছিলেন ইয়ামি গৌতম দেশের স্বার্থে বিরোধীদলের সঙ্গে যেকোনো আলোচনায় রাজি বিএনপি : প্রধানমন্ত্রী যুদ্ধবিরতি স্থায়ী সমাধানে তৎপর পাকিস্তান যে ৩ কারণে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা বাধাগ্রস্ত হচ্ছে, জানালেন ইরানের প্রেসিডেন্ট মার্কিন নৌবাহিনীর সচিবের হঠাৎ পদত্যাগ, তৎক্ষণাৎ কার্যকর লন্ডন ফিল্ম ফেস্টিভ্যালে রাফীর ‘প্রেশার কুকার’
Logo
logo

পাকিস্তানের সেনা ক্যাম্পে তালেবানের ড্রোন হামলার দাবি


খবর   প্রকাশিত:  ২৮ ফেব্রুয়ারী, ২০২৬, ১০:০২ এএম

পাকিস্তানের সেনা ক্যাম্পে তালেবানের ড্রোন হামলার দাবি

আফগান সংবাদমাধ্যম জানিয়েছে, তালেবানরা পাকিস্তানি সামরিক ঘাঁটিতে হামলা চালিয়েছে। বৃহস্পতিবার রাতে পাকিস্তান বিমানবাহিনী আফগান সীমান্তে হামলা চালায়। তালেবান কর্তৃপক্ষের দাবি, এই ড্রোন হামলা ছিল সেই ঘটনারই প্রতিশোধ। 

পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশের মিরানশাহ ও স্পিনওয়াম এলাকায় সামরিক ক্যাম্পে ড্রোন হামলা চালিয়েছে আফগানিস্তান।

আফগান গণমাধ্যম টোলো নিউজের বরাতে আলজাজিরা এ খবর জানিয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে টোলোনিউজের খবরে বলা হয়েছে, হামলার পর স্পিনওয়াম ঘাঁটিতে আগুন লেগেছে।

 

নিরাপত্তা সূত্র টোলোনিউজকে জানিয়েছে, বৃহস্পতিবার রাতে পাকিস্তানি বিমানবাহিনীর হামলার প্রতিশোধ হিসেবে এই হামলা চালানো হয়েছে। এ ঘটনায় পাকিস্তানের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

 

এদিকে আফগানিস্তানের তালেবান শাসকরা শুক্রবার জানিয়েছেন, তারা আলোচনায় বসতে প্রস্তুত। পাকিস্তান প্রধান শহরগুলোতে তাদের বাহিনীর ওপর বোমা হামলা চালানোর পর এবং সবচেয়ে গুরুতর সংঘর্ষে কয়েক ডজন সেনা নিহত হওয়ার প্রেক্ষাপটে এ মন্তব্য এলো।

পাকিস্তানের এই হামলা ছিল প্রথমবারের মতো, যখন তারা তাদের সাবেক মিত্রদের বিরুদ্ধে সরাসরি আঘাত হানে— অভিযোগ ছিল, তালেবান জঙ্গিদের আশ্রয় দিচ্ছে। ইসলামাবাদ পরিস্থিতিকে ‘খোলা যুদ্ধ’ হিসেবে বর্ণনা করেছে।