NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, এপ্রিল ২৫, ২০২৬ | ১১ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
এমপিদের শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাতিলের প্রস্তাব অনুমোদন জ্বালানি নিরাপত্তার ইতিহাসে সবচেয়ে বড় হুমকিতে বিশ্ব : আইইএর প্রধান হরমুজে মাইন বসাতে দেখলেই গুলির নির্দেশ ট্রাম্পের নিউজিল্যান্ডের বিপক্ষে রেকর্ড জয়ে সিরিজ বাংলাদেশের চরিত্রের প্রয়োজনে পবিত্র কোরআন শিখেছিলেন ইয়ামি গৌতম দেশের স্বার্থে বিরোধীদলের সঙ্গে যেকোনো আলোচনায় রাজি বিএনপি : প্রধানমন্ত্রী যুদ্ধবিরতি স্থায়ী সমাধানে তৎপর পাকিস্তান যে ৩ কারণে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা বাধাগ্রস্ত হচ্ছে, জানালেন ইরানের প্রেসিডেন্ট মার্কিন নৌবাহিনীর সচিবের হঠাৎ পদত্যাগ, তৎক্ষণাৎ কার্যকর লন্ডন ফিল্ম ফেস্টিভ্যালে রাফীর ‘প্রেশার কুকার’
Logo
logo

বিয়েতে বাধা দেওয়ায় ছেলের হাতে খুন হলেন বৃদ্ধ


খবর   প্রকাশিত:  ১৩ জানুয়ারী, ২০২৪, ০১:২৮ এএম

>
বিয়েতে বাধা দেওয়ায় ছেলের হাতে খুন হলেন বৃদ্ধ

বয়স কম, তাই ছেলের বিয়েতে রাজি হননি বেলাল হোসেন (৬০)। এ নিয়ে কথা কাটাকাটির জেরে ছেলের হাতেই খুন হতে হয় তাকে।

মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) দুপুরে চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার হাসনাবাদ গ্রামে এ ঘটনা ঘটে।

মো. বেলাল হোসেন নোয়াখালী জেলার সুধারাম থানার পূর্ব সুরলিক্কা গ্রামের মৃত আবুল বাশারের ছেলে। দীর্ঘদিন ধরে বেলাল পরিবার নিয়ে ভাটিয়ারির হাসনাবাদ এলাকায় বসবাস করছিলেন।

ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন ফৌজদারহাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টরে তৌহিদুল করিম। তিনি বলেন, পারিবারিক কলহ নিয়ে বেলাল হোসেনের সঙ্গে কথা কাটাকাটি হয় ছেলে হেলাল উদ্দিনের। এ সময় ছেলের হাতে একটি চাকু ছিল। এটি দিয়ে বাবাকে আঘাত করে সে। এরপর তাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মারা যান বেলাল। মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। 

তিনি আরও বলেন, স্থানীয়দের সঙ্গে কথা বলে জানতে পেরেছি, ছেলে হেলালের বয়স ১৮ বছর। তার সঙ্গে একটি মেয়ের প্রেমের সম্পর্ক রয়েছে। তাই ওই মেয়েকে বিয়ে করতে চায় হেলাল। কিন্তু বেলাল ছেলেকে বলেন, এখন কীসের বিয়ে, বিয়ের বয়স হয়নি। এ নিয়ে কথা কাটাকাটির জেরেই এ খুনের ঘটনা ঘটে।