NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, এপ্রিল ২৪, ২০২৬ | ১১ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
এমপিদের শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাতিলের প্রস্তাব অনুমোদন জ্বালানি নিরাপত্তার ইতিহাসে সবচেয়ে বড় হুমকিতে বিশ্ব : আইইএর প্রধান হরমুজে মাইন বসাতে দেখলেই গুলির নির্দেশ ট্রাম্পের নিউজিল্যান্ডের বিপক্ষে রেকর্ড জয়ে সিরিজ বাংলাদেশের চরিত্রের প্রয়োজনে পবিত্র কোরআন শিখেছিলেন ইয়ামি গৌতম দেশের স্বার্থে বিরোধীদলের সঙ্গে যেকোনো আলোচনায় রাজি বিএনপি : প্রধানমন্ত্রী যুদ্ধবিরতি স্থায়ী সমাধানে তৎপর পাকিস্তান যে ৩ কারণে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা বাধাগ্রস্ত হচ্ছে, জানালেন ইরানের প্রেসিডেন্ট মার্কিন নৌবাহিনীর সচিবের হঠাৎ পদত্যাগ, তৎক্ষণাৎ কার্যকর লন্ডন ফিল্ম ফেস্টিভ্যালে রাফীর ‘প্রেশার কুকার’
Logo
logo

গ্রেপ্তারের পর সরকারি কর্মকর্তার বাড়িতে মিলল আলমারি ভর্তি টাকা


খবর   প্রকাশিত:  ২৬ ফেব্রুয়ারী, ২০২৬, ১০:০২ এএম

গ্রেপ্তারের পর সরকারি কর্মকর্তার বাড়িতে মিলল আলমারি ভর্তি টাকা

ভারতের ওড়িশা রাজ্যের ভুবনেশ্বরের খনি বিভাগের উচ্চপদস্থ সরকারি কর্মকর্তাকে ঘুষ নেওয়ার অভিযোগে মঙ্গলবার গ্রেপ্তার করেছিল ভিজিল্যান্স বিভাগ। এরপর ওই কর্মকর্তার বাড়িতে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ নগদ অর্থ ও স্বর্ণ উদ্ধার করা হয়েছে বলে বুধবার এক প্রতিবেদনে জানিয়েছে আনন্দবাজার পত্রিকা। 

সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে, আটক ওই কর্মকর্তার নাম দেবব্রত মোহান্তি। তিনি কটক সার্কেলের খনি বিভাগের ডেপুটি ডিরেক্টর পদে কর্মরত।

দীর্ঘদিন ধরেই তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠছিল। বিশেষ করে কয়লা ব্যবসায়ীদের কাছ থেকে ঘুষ নেওয়ার অভিযোগ সামনে আসে। রাজ্য ভিজিল্যান্স বিভাগ অভিযোগের ভিত্তিতে তার ওপর নজরদারি শুরু করে।  

 

এক কয়লা ব্যবসায়ীর কাছ থেকে ৩০ হাজার টাকা ঘুষ নেওয়ার সময় মঙ্গলবার তাকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।

 

গ্রেপ্তারের পর তার তিনটি ঠিকানায় তল্লাশি চালানো হয়। তার ভুবনেশ্বরের ফ্ল্যাটে তল্লাশির সময় একটি ট্রলিব্যাগ ও আলমারিভর্তি বিপুল পরিমাণ নগদ অর্থ উদ্ধার হয়। 

আরো নগদ অর্থ লুকোনো থাকতে পারে বলে ধারণা করছে তদন্ত কমিটি। এ ছাড়া বিপুল পরিমাণ সোনাও উদ্ধার হয়েছে।