NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, এপ্রিল ২৫, ২০২৬ | ১১ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
এমপিদের শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাতিলের প্রস্তাব অনুমোদন জ্বালানি নিরাপত্তার ইতিহাসে সবচেয়ে বড় হুমকিতে বিশ্ব : আইইএর প্রধান হরমুজে মাইন বসাতে দেখলেই গুলির নির্দেশ ট্রাম্পের নিউজিল্যান্ডের বিপক্ষে রেকর্ড জয়ে সিরিজ বাংলাদেশের চরিত্রের প্রয়োজনে পবিত্র কোরআন শিখেছিলেন ইয়ামি গৌতম দেশের স্বার্থে বিরোধীদলের সঙ্গে যেকোনো আলোচনায় রাজি বিএনপি : প্রধানমন্ত্রী যুদ্ধবিরতি স্থায়ী সমাধানে তৎপর পাকিস্তান যে ৩ কারণে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা বাধাগ্রস্ত হচ্ছে, জানালেন ইরানের প্রেসিডেন্ট মার্কিন নৌবাহিনীর সচিবের হঠাৎ পদত্যাগ, তৎক্ষণাৎ কার্যকর লন্ডন ফিল্ম ফেস্টিভ্যালে রাফীর ‘প্রেশার কুকার’
Logo
logo

পিএসজিকে চ্যাম্পিয়ন্স লিগ জেতাবেন সেরা ফর্মে ফেরা মেসি


খবর   প্রকাশিত:  ২৯ নভেম্বর, ২০২৩, ০৯:৩৪ এএম

>
পিএসজিকে চ্যাম্পিয়ন্স লিগ জেতাবেন সেরা ফর্মে ফেরা মেসি

লিওনেল মেসি গেল বছর পিএসজিতে যখন যোগ দিচ্ছেন, তখন অনেক আশার ফানুস ওড়ানো হয়েছিল। তার সঙ্গে কিলিয়ান এমবাপে, নেইমাররা মিলে পিএসজিকে জেতাবেন অধরা চ্যাম্পিয়ন্স লিগ, দলটির আশা ছিল এমন। তবে মাঠের খেলায় তার প্রতিফলন মিলল সামান্যই। মেসি নিজে ছিলেন নিজের ছায়া হয়ে। আগের দু’বার সেমিফাইনাল খেলা পিএসজি গেল মৌসুমে দ্বিতীয় রাউন্ডের বৈতরণীই পেরোতে পারেনি।

তবে চলতি মৌসুমের শুরুটা মেসি করেছেন দারুণভাবেই। নিয়মিত গোল না পেলেও গোল করিয়েই যাচ্ছেন এমবাপে-নেইমারদের নিয়ে। চলতি মৌসুমে এ পর্যন্ত ৩ গোল করেছেন তিনি, করিয়েছেন ৫ গোল।

 

এরই ফলে তার সাবেক আর্জেন্টাইন সতীর্থ সার্জিও আগুয়েরোর মনে হচ্ছে মেসি ফিরে এসেছেন স্বরূপে। এখানেই শেষ নয়, এমন মেসিতে ভর করেই এবার চ্যাম্পিয়ন্স লিগ জিতবে পিএসজি, বিশ্বাস করেন আগুয়েরো।

শুধু মেসিই নয়, নেইমার-এমবাপেরাও আছেন ফর্মে। যার ফলে লিগ আঁতে এখনো অপরাজিতই আছে পিএসজি। তবে দল সম্পৃক্ত সবারই যে চাওয়া চ্যাম্পিয়ন্স লিগ, সেই দলটা লিগের ফর্ম নিয়েই তৃপ্তির ঢেঁকুর তোলে কী করে? তাই লিওনেল মেসিদের ওপর এবার চাপটা একটু বেশিই।