NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, এপ্রিল ২৪, ২০২৬ | ১১ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
এমপিদের শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাতিলের প্রস্তাব অনুমোদন জ্বালানি নিরাপত্তার ইতিহাসে সবচেয়ে বড় হুমকিতে বিশ্ব : আইইএর প্রধান হরমুজে মাইন বসাতে দেখলেই গুলির নির্দেশ ট্রাম্পের নিউজিল্যান্ডের বিপক্ষে রেকর্ড জয়ে সিরিজ বাংলাদেশের চরিত্রের প্রয়োজনে পবিত্র কোরআন শিখেছিলেন ইয়ামি গৌতম দেশের স্বার্থে বিরোধীদলের সঙ্গে যেকোনো আলোচনায় রাজি বিএনপি : প্রধানমন্ত্রী যুদ্ধবিরতি স্থায়ী সমাধানে তৎপর পাকিস্তান যে ৩ কারণে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা বাধাগ্রস্ত হচ্ছে, জানালেন ইরানের প্রেসিডেন্ট মার্কিন নৌবাহিনীর সচিবের হঠাৎ পদত্যাগ, তৎক্ষণাৎ কার্যকর লন্ডন ফিল্ম ফেস্টিভ্যালে রাফীর ‘প্রেশার কুকার’
Logo
logo

মামুনুল হকের বিরুদ্ধে একাধিক মামলার ঘোষণা ববি হাজ্জাজের


খবর   প্রকাশিত:  ২৩ ফেব্রুয়ারী, ২০২৬, ১০:০২ এএম

মামুনুল হকের বিরুদ্ধে একাধিক মামলার ঘোষণা ববি হাজ্জাজের

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কেন্দ্র দখল ও বিএনপি নেতাকর্মীদের ওপর হামলার অভিযোগে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের প্রার্থী মামুনুল হককে প্রধান আসামি করে একাধিক মামলা করার ঘোষণা দিয়েছেন শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।

আজ রবিবার (২২ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর ধানমণ্ডির এক বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন নেতাকর্মীদের দেখতে গিয়ে তিনি এসব কথা বলেন।

এ সময় ববি হাজ্জাজ অভিযোগ করেন, নির্বাচনের দিন একাধিক কেন্দ্রে তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী মামুনুল হক নিজে দাঁড়িয়ে থেকে হামলার নির্দেশ দিয়েছেন। এসব হামলায় শতাধিক নেতাকর্মীকে হাসপাতালে চিকিৎসা নিতে হয়েছে এবং এখনো বেশ কয়েকজন ভর্তি আছেন।

 

শিক্ষা প্রতিমন্ত্রী বলেন, ‘১২ ফেব্রুয়ারি নির্বাচনে জয়ী হওয়ার আগে অনেক চড়াই–উতরাই পেরিয়ে আসতে হয়েছে। প্রতিপক্ষ কেন্দ্র দখলের চেষ্টা করেছে। এই হামলাকে আমরা আইন ছাড়া ছেড়ে দেব না। প্রত্যেক আহত কর্মীর বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

 

তবে প্রতিমন্ত্রীর এসব অভিযোগ অস্বীকার করেছেন মামুনুল হক।

এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘তারা আমাদের মেরেও জিতেছে, এখন কান্নাকাটি করেও জিততে চাচ্ছে। ভোটের দিন তাদের সঙ্গে তেমন কোনো সংঘাত হয়নি। একটি কেন্দ্রে যাওয়ার পর তারা আমার ওপর চড়াও হওয়ার চেষ্টা করে।

তখন পুলিশ তাদের বাধা দেয়। পরে আর্মি এসে উভয়পক্ষের লোকজনকে ছত্রভঙ্গ করে দেয়।’

 

মামুনুল হক আরো বলেন, সেদিন যেখানেই কিছুটা হট্টগোল বা উত্তেজনা সৃষ্টি হয়েছে, পুলিশ ও আর্মি ছত্রভঙ্গ করে দিয়েছে। যারাই যেখানে আহত হয়েছেন সব আর্মি ও পুলিশের আঘাতে। এইভাবে ফ্যাসিবাদী আমলের কায়দায় আঘাত করে, ভোট চুরি-ইঞ্জিনিয়ারিং করে আমাদের বিজয় ছিনতাই করার পর এখন আবার মামলা দিয়ে হয়রানি করার মানে স্থিতিশীল পরিবেশের মধ্যে আগুনে ঘি ঢালা।

এর দায়ভার তাকেই বহন করতে হবে।’