NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, এপ্রিল ২৪, ২০২৬ | ১১ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
এমপিদের শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাতিলের প্রস্তাব অনুমোদন জ্বালানি নিরাপত্তার ইতিহাসে সবচেয়ে বড় হুমকিতে বিশ্ব : আইইএর প্রধান হরমুজে মাইন বসাতে দেখলেই গুলির নির্দেশ ট্রাম্পের নিউজিল্যান্ডের বিপক্ষে রেকর্ড জয়ে সিরিজ বাংলাদেশের চরিত্রের প্রয়োজনে পবিত্র কোরআন শিখেছিলেন ইয়ামি গৌতম দেশের স্বার্থে বিরোধীদলের সঙ্গে যেকোনো আলোচনায় রাজি বিএনপি : প্রধানমন্ত্রী যুদ্ধবিরতি স্থায়ী সমাধানে তৎপর পাকিস্তান যে ৩ কারণে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা বাধাগ্রস্ত হচ্ছে, জানালেন ইরানের প্রেসিডেন্ট মার্কিন নৌবাহিনীর সচিবের হঠাৎ পদত্যাগ, তৎক্ষণাৎ কার্যকর লন্ডন ফিল্ম ফেস্টিভ্যালে রাফীর ‘প্রেশার কুকার’
Logo
logo

ভারত-জিম্বাবুয়ে ফাইনাল দেখতে চান দ্রাবিড়


খবর   প্রকাশিত:  ২৩ ফেব্রুয়ারী, ২০২৬, ১০:০২ এএম

ভারত-জিম্বাবুয়ে ফাইনাল দেখতে চান দ্রাবিড়

টি-টোয়েন্টি বিশ্বকাপ যতই শেষের দিকে এগোচ্ছে, ততই বাড়ছে উত্তেজনা। সুপার এইট পর্বের লড়াই শুরু হতেই বিশ্ব ক্রিকেটে নতুন সমীকরণ তৈরি হয়েছে। এর মধ্যেই ভারতের সাবেক প্রধান কোচ ও কিংবদন্তি ব্যাটার রাহুল দ্রাবিড় জানালেন তার স্বপ্নের ফাইনালের কথা।

এক সাক্ষাৎকারে দ্রাবিড় বলেন, তিনি ফাইনালে ভারতকে যেকোনো দলের বিপক্ষে দেখতে প্রস্তুত।

তবে তার বিশেষ ইচ্ছা, ভারতের প্রতিপক্ষ হিসেবে থাকুক জিম্বাবুয়ে। তার মতে, এটি জিম্বাবুয়ে ক্রিকেটের জন্য হবে ঐতিহাসিক অর্জন।

 

দ্রাবিড় বলেন, ‘ভারত বনাম যেকোনো দল—আমি খুশি। তবে ভারত বনাম জিম্বাবুয়ে হলে দারুণ হবে।

জিম্বাবুয়ে যদি ফাইনালে উঠতে পারে, সেটা তাদের ক্রিকেটের জন্য বিশাল প্রাপ্তি।’

 

এবারের বিশ্বকাপে জিম্বাবুয়ে দারুণ চমক দেখিয়েছে। অধিনায়ক সিকান্দার নেতৃত্বে দলটি গ্রুপ পর্বে শক্তিশালী প্রতিপক্ষদের হারিয়ে আলোচনায় উঠে এসেছে। তাদের নির্ভীক পারফরম্যান্স ইতিমধ্যেই ক্রিকেটবিশ্বে প্রশংসিত।

 

ভারতের বর্তমান অধিনায়ক সূর্যকুমার যাদবের নেতৃত্বে দলটি দারুণ ছন্দে রয়েছে। যদিও সুপার এইটের প্রথম ম্যাচে তারা হেরে দক্ষিণ আফ্রিকার। তারপরও দ্রাবিড় মনে করেন, ভারতের সবচেয়ে বড় শক্তি হলো দলগত গভীরতা। কেবল একজন বা দু’জন তারকার ওপর নির্ভরশীল নয় দলটি।

তবে টি-টোয়েন্টি ফরম্যাটের অনিশ্চয়তার কথাও মনে করিয়ে দিয়েছেন তিনি।

তাঁর ভাষায়, ‘টি-টোয়েন্টি ক্রিকেট সবচেয়ে অনিশ্চিত ফরম্যাট। নকআউট ম্যাচে কয়েকটি গুরুত্বপূর্ণ মুহূর্তই ফল নির্ধারণ করে দেয়। একটি খারাপ দিন পুরো চিত্র বদলে দিতে পারে।’