NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, এপ্রিল ২৪, ২০২৬ | ১১ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
এমপিদের শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাতিলের প্রস্তাব অনুমোদন জ্বালানি নিরাপত্তার ইতিহাসে সবচেয়ে বড় হুমকিতে বিশ্ব : আইইএর প্রধান হরমুজে মাইন বসাতে দেখলেই গুলির নির্দেশ ট্রাম্পের নিউজিল্যান্ডের বিপক্ষে রেকর্ড জয়ে সিরিজ বাংলাদেশের চরিত্রের প্রয়োজনে পবিত্র কোরআন শিখেছিলেন ইয়ামি গৌতম দেশের স্বার্থে বিরোধীদলের সঙ্গে যেকোনো আলোচনায় রাজি বিএনপি : প্রধানমন্ত্রী যুদ্ধবিরতি স্থায়ী সমাধানে তৎপর পাকিস্তান যে ৩ কারণে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা বাধাগ্রস্ত হচ্ছে, জানালেন ইরানের প্রেসিডেন্ট মার্কিন নৌবাহিনীর সচিবের হঠাৎ পদত্যাগ, তৎক্ষণাৎ কার্যকর লন্ডন ফিল্ম ফেস্টিভ্যালে রাফীর ‘প্রেশার কুকার’
Logo
logo

তারেক রহমানের নেতৃত্বে তেজগাঁওয়ে মন্ত্রিসভার দ্বিতীয় বৈঠক


খবর   প্রকাশিত:  ২২ ফেব্রুয়ারী, ২০২৬, ১০:০২ এএম

তারেক রহমানের নেতৃত্বে তেজগাঁওয়ে মন্ত্রিসভার দ্বিতীয় বৈঠক

তারেক রহমানের নেতৃত্বাধীন নতুন সরকারের মন্ত্রিসভার দ্বিতীয় বৈঠক রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। তবে এই কার্যালয়ে এটি মন্ত্রিসভার প্রথম বৈঠক। 

শনিবার (২১ ফেব্রুয়ারি) দুপুরে এ বৈঠক শুরু হয় বলে জানিয়েছেন অতিরিক্ত প্রেসসচিব আতিকুর রহমান রুমন। তিনি আরো জানিয়েছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান তেজগাঁও কার্যালয়ে আজ প্রথম অফিস করছেন।

 

এদিন সকাল ১০টা ১০ মিনিটে প্রথমবারের মতো তেজগাঁও কার্যালয়ে আসেন প্রধানমন্ত্রী। তিনি বাগানে বৃক্ষরোপণ করেন। এরপর শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে স্মারক ডাক টিকিট উন্মোচন করেন। 

এর আগে গত বুধবার সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান তার সরকারের প্রথম মন্ত্রিসভার বৈঠক করেন।

সেই হিসেবে শনিবারের বৈঠকটি দ্বিতীয়।

 

উল্লেখ্য, ত্রয়োদশ সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয় পাওয়ার পর গত ১৭ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন তারেক রহমান। এরপর দুদিন সচিবালয়ে অফিস করেছেন তারেক রহমান।