NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, এপ্রিল ২৪, ২০২৬ | ১১ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
এমপিদের শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাতিলের প্রস্তাব অনুমোদন জ্বালানি নিরাপত্তার ইতিহাসে সবচেয়ে বড় হুমকিতে বিশ্ব : আইইএর প্রধান হরমুজে মাইন বসাতে দেখলেই গুলির নির্দেশ ট্রাম্পের নিউজিল্যান্ডের বিপক্ষে রেকর্ড জয়ে সিরিজ বাংলাদেশের চরিত্রের প্রয়োজনে পবিত্র কোরআন শিখেছিলেন ইয়ামি গৌতম দেশের স্বার্থে বিরোধীদলের সঙ্গে যেকোনো আলোচনায় রাজি বিএনপি : প্রধানমন্ত্রী যুদ্ধবিরতি স্থায়ী সমাধানে তৎপর পাকিস্তান যে ৩ কারণে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা বাধাগ্রস্ত হচ্ছে, জানালেন ইরানের প্রেসিডেন্ট মার্কিন নৌবাহিনীর সচিবের হঠাৎ পদত্যাগ, তৎক্ষণাৎ কার্যকর লন্ডন ফিল্ম ফেস্টিভ্যালে রাফীর ‘প্রেশার কুকার’
Logo
logo

'কৌতূহল' থিমে ‘এ সিজন অব বাংলা ড্রামা’-এ অংশগ্রহণের আহ্বান, আবেদনের শেষ তারিখ ২৪ ফেব্রুয়ারি


খবর   প্রকাশিত:  ১৯ ফেব্রুয়ারী, ২০২৬, ১০:০২ এএম

'কৌতূহল' থিমে ‘এ সিজন অব বাংলা ড্রামা’-এ অংশগ্রহণের আহ্বান, আবেদনের শেষ তারিখ ২৪ ফেব্রুয়ারি

বাংলা নাট্যচর্চার বহুল প্রতীক্ষিত আয়োজন টাওয়ার হ্যামলেটস্ কাউন্সিলের বার্ষিক বাংলা নাট্যউৎসব ‘এ সিজন অব বাংলা ড্রামা’-এ অংশগ্রহণের জন্য আগ্রহী নাট্যদল, শিল্পী ও সৃজনশীল সংগঠনগুলোর কাছ থেকে আবেদন আহ্বান করা হয়েছে। ২০২৬ সালের এই আয়োজনের মূল প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে "কিউরিওসিটি" (কৌতূহল)। নতুন ভাবনা, সৃজনশীল অনুসন্ধান এবং অভিনব উপস্থাপনার মাধ্যমে থিমটিকে মঞ্চে রূপ দেওয়ার আহ্বান জানানো হয়েছে আয়োজকদের পক্ষ থেকে।
থিয়েটার প্রোগ্রামে অংশগ্রহণ করতে হলে থিয়েটার এক্সপ্রেশন অফ ইন্টারেস্ট ফরম (complete the THEATRE Expression of Interest formএবং ফ্রিঞ্জ প্রোগ্রামে অংশ নিতে হলে ফ্রিঞ্জ এক্সপ্রেশন অফ ইন্টারেস্ট ফরম (complete the FRINGE Expression of Interest Form) পূরণ করতে হবে। শুধুমাত্র অনলাইনে জমা দেওয়া আবেদনপত্র গ্রহণ করা হবে। আবেদন জমা দেওয়ার শেষ সময় মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারি ২০২৬, সকাল ১০টা। নির্ধারিত সময়ের পর কোনো আবেদন গ্রহণ করা হবে না।
উৎসবটি অনুষ্ঠিত হবে আগামী ৬ নভেম্বর থেকে ২৯ নভেম্বর ২০২৬ পর্যন্ত। তবে বিদেশভিত্তিক নাট্যদলের কাছ থেকে এক্সপ্রেশন অফ ইন্টারেস্ট ফর্ম ফরম গ্রহণ করা হবে না বলে জানানো হয়েছে।
বাংলা নাট্যচর্চাকে আরও গতিশীল ও সমৃদ্ধ করতে সংশ্লিষ্ট সকলকে এই আহ্বানটি নিজ নিজ নেটওয়ার্কে ছড়িয়ে দেওয়ার অনুরোধ জানিয়েছেন আয়োজকরা।