NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, এপ্রিল ২৫, ২০২৬ | ১১ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
এমপিদের শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাতিলের প্রস্তাব অনুমোদন জ্বালানি নিরাপত্তার ইতিহাসে সবচেয়ে বড় হুমকিতে বিশ্ব : আইইএর প্রধান হরমুজে মাইন বসাতে দেখলেই গুলির নির্দেশ ট্রাম্পের নিউজিল্যান্ডের বিপক্ষে রেকর্ড জয়ে সিরিজ বাংলাদেশের চরিত্রের প্রয়োজনে পবিত্র কোরআন শিখেছিলেন ইয়ামি গৌতম দেশের স্বার্থে বিরোধীদলের সঙ্গে যেকোনো আলোচনায় রাজি বিএনপি : প্রধানমন্ত্রী যুদ্ধবিরতি স্থায়ী সমাধানে তৎপর পাকিস্তান যে ৩ কারণে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা বাধাগ্রস্ত হচ্ছে, জানালেন ইরানের প্রেসিডেন্ট মার্কিন নৌবাহিনীর সচিবের হঠাৎ পদত্যাগ, তৎক্ষণাৎ কার্যকর লন্ডন ফিল্ম ফেস্টিভ্যালে রাফীর ‘প্রেশার কুকার’
Logo
logo

হনুমানবেশে নাচার সময় হার্ট অ্যাটাকে মঞ্চেই যুবকের মৃত্যু


খবর   প্রকাশিত:  ২৬ নভেম্বর, ২০২৩, ০৫:৪৩ এএম

>
হনুমানবেশে নাচার সময় হার্ট অ্যাটাকে মঞ্চেই যুবকের মৃত্যু

ধর্মীয় অনুষ্ঠানে হনুমান সেজে নাচার সময় হার্ট অ্যাটাকে মারা গেছেন রবি শর্মা নামের এক যুবক। ব্যথায় মঞ্চেই লুটিয়ে পড়লেন। উপস্থিত দর্শকেরা প্রথমে অভিনয় মনে করলেও পরে অসুস্থতার বিষয়টি বুঝতে পারেন।

ঘটনাটি ঘটেছে ভারতের উত্তর প্রদেশের মৈনপুরীতে। হনুমানবেশে রাম ভজনের সুরে নাচার সময়ে হৃদরোগে আক্রান্ত হয়ে মঞ্চেই লুটিয়ে পড়েন ওই যুবক। 

পরে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন।

ঘটনার পর থেকে এই ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা যায়, মঞ্চে হনুমানের ভূমিকায় অভিনয় করছিলেন এক ব্যক্তি। নাচতে নাচতে হঠাৎ মঞ্চেই শুয়ে পড়েন ওই যুবক। তখন দর্শকেরা ভাবেন তিনি অভিনয় করছেন । পরে কাছে যেতেই বিষয়টি স্পষ্ট হয়ে যায়।

উল্লেখ্য, গণেশ পূজা উপলক্ষে মৈনপুরীতে গত শনিবার সন্ধ্যায় নৃত্য নুষ্ঠানের আয়োজন করা হয়। তখন মর্মান্তিক এ ঘটনা ঘটে। হনুমানের পোশাকে থাকায় তার অসুস্থতার বিষয়টি প্রথমে বুঝাই যায়নি। অনেক সময় পেরিয়ে গেলেও ওই যুবক না ওঠায় সন্দেহ হয় সকলের। পরে তাকে নিয়ে হাসপাতালে যাওয়া হলেও বাঁচানো যায়নি। চিকিৎসকদের ধারণা, হার্ট অ্যাটাকে তার মৃত্যু হয়েছে।