NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, এপ্রিল ২৪, ২০২৬ | ১১ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
এমপিদের শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাতিলের প্রস্তাব অনুমোদন জ্বালানি নিরাপত্তার ইতিহাসে সবচেয়ে বড় হুমকিতে বিশ্ব : আইইএর প্রধান হরমুজে মাইন বসাতে দেখলেই গুলির নির্দেশ ট্রাম্পের নিউজিল্যান্ডের বিপক্ষে রেকর্ড জয়ে সিরিজ বাংলাদেশের চরিত্রের প্রয়োজনে পবিত্র কোরআন শিখেছিলেন ইয়ামি গৌতম দেশের স্বার্থে বিরোধীদলের সঙ্গে যেকোনো আলোচনায় রাজি বিএনপি : প্রধানমন্ত্রী যুদ্ধবিরতি স্থায়ী সমাধানে তৎপর পাকিস্তান যে ৩ কারণে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা বাধাগ্রস্ত হচ্ছে, জানালেন ইরানের প্রেসিডেন্ট মার্কিন নৌবাহিনীর সচিবের হঠাৎ পদত্যাগ, তৎক্ষণাৎ কার্যকর লন্ডন ফিল্ম ফেস্টিভ্যালে রাফীর ‘প্রেশার কুকার’
Logo
logo

মঙ্গলবার সংসদের দক্ষিণ প্লাজায় মন্ত্রিসভার শপথ


খবর   প্রকাশিত:  ১৫ ফেব্রুয়ারী, ২০২৬, ০৯:০২ এএম

মঙ্গলবার সংসদের দক্ষিণ প্লাজায় মন্ত্রিসভার শপথ

রীতি অনুযায়ী বঙ্গভবনের দরবার হলে অনুষ্ঠিত হয় মন্ত্রিসভার শপথ অনুষ্ঠান। তবে এবার তা হচ্ছে না। প্রথমবারের মতো মন্ত্রিসভার শপথ গ্রহণ অনুষ্ঠান হতে যাচ্ছে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়। আগামী মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে এই শপথ অনুষ্ঠান হবে।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, মঙ্গলবার সকাল ১০টার দিকে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় সংসদ সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে। একইস্থানে বিকেল ৪টায় শপথ নেবে নতুন সরকারের মন্ত্রিসভা।

এদিকে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, নতুন সরকারের প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন এখনো প্রস্তুত নেই। সেজন্য এ মুহূর্তে তিনি সেখানে উঠতে পারছেন না।

 

 

 

দায়িত্বশীল সূত্র জানিয়েছে, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস তার সরকারি বাসভবন যমুনা ছেড়ে দেওয়ার পর নতুন প্রধানমন্ত্রীকে সেখানে উঠতে হবে।

তবে কোথায় হবে নতুন প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন, এটি নতুন সরকারই সিদ্ধান্ত নেবে বলে জানা গেছে।

উল্লেখ্য, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা টানা তিন মেয়াদে গণভবনে থেকেছেন। ছাত্র-জনতার অভ্যুত্থানে শেখ হাসিনার পতনের পর গণভবনকে ‘জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ করে অন্তর্বর্তী সরকার। শিগগিরই এটি জনসাধারণের জন্য উন্মুক্ত হচ্ছে।