NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, এপ্রিল ২৪, ২০২৬ | ১১ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
এমপিদের শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাতিলের প্রস্তাব অনুমোদন জ্বালানি নিরাপত্তার ইতিহাসে সবচেয়ে বড় হুমকিতে বিশ্ব : আইইএর প্রধান হরমুজে মাইন বসাতে দেখলেই গুলির নির্দেশ ট্রাম্পের নিউজিল্যান্ডের বিপক্ষে রেকর্ড জয়ে সিরিজ বাংলাদেশের চরিত্রের প্রয়োজনে পবিত্র কোরআন শিখেছিলেন ইয়ামি গৌতম দেশের স্বার্থে বিরোধীদলের সঙ্গে যেকোনো আলোচনায় রাজি বিএনপি : প্রধানমন্ত্রী যুদ্ধবিরতি স্থায়ী সমাধানে তৎপর পাকিস্তান যে ৩ কারণে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা বাধাগ্রস্ত হচ্ছে, জানালেন ইরানের প্রেসিডেন্ট মার্কিন নৌবাহিনীর সচিবের হঠাৎ পদত্যাগ, তৎক্ষণাৎ কার্যকর লন্ডন ফিল্ম ফেস্টিভ্যালে রাফীর ‘প্রেশার কুকার’
Logo
logo

তারেক রহমানকে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীর শুভেচ্ছা


খবর   প্রকাশিত:  ১৪ ফেব্রুয়ারী, ২০২৬, ১০:০২ এএম

তারেক রহমানকে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীর শুভেচ্ছা

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এবং এর নেতা তারেক রহমানকে অভিনন্দন জা‌নি‌য়ে‌ছেন মা‌র্কিন যুক্তরাষ্ট্রের সেক্রেটারি অব স্টেট (পররাষ্ট্রমন্ত্রী) মার্কো রুবিও। 

যুক্তরা‌ষ্ট্রের স্থানীয় সময় শুক্রবার (১৩ ফেব্রুয়া‌রি) এক্স হ্যান্ডেলে এক পো‌স্টে এই অ‌ভিনন্দন জানান মার্কো রুবিও।

মা‌র্কিন পররাষ্ট্রমন্ত্রী জানান, দেশ‌টি এই অঞ্চলের সমৃদ্ধি এবং নিরাপত্তার জন্য নবনির্বাচিত সরকারের সঙ্গে কাজ করার জন্য উন্মুখ। 

বিএন‌পির বিজয়ে সর্বপ্রথম অ‌ভিনন্দন জানায় যুক্তরাষ্ট্র।

ঢাকার মার্কিন দূতাবাস আজ প্রথম সকা‌‌লে এক শু‌ভেচ্ছা বার্তায় ব‌লে‌ছে, একটি সফল নির্বাচন আয়োজনের জন্য বাংলাদেশের জনগণকে অভিনন্দন। বিএনপি এবং তারেক রহমানকে তাদের ঐতিহাসিক বিজয়ের শুভেচ্ছা। আমাদের দুই দেশের সমৃদ্ধি ও নিরাপত্তার অভিন্ন লক্ষ্য বাস্তবায়নে আপনাদের সঙ্গে কাজ করার জন্য যুক্তরাষ্ট্র আগ্রহী।