NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, এপ্রিল ২৫, ২০২৬ | ১১ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
এমপিদের শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাতিলের প্রস্তাব অনুমোদন জ্বালানি নিরাপত্তার ইতিহাসে সবচেয়ে বড় হুমকিতে বিশ্ব : আইইএর প্রধান হরমুজে মাইন বসাতে দেখলেই গুলির নির্দেশ ট্রাম্পের নিউজিল্যান্ডের বিপক্ষে রেকর্ড জয়ে সিরিজ বাংলাদেশের চরিত্রের প্রয়োজনে পবিত্র কোরআন শিখেছিলেন ইয়ামি গৌতম দেশের স্বার্থে বিরোধীদলের সঙ্গে যেকোনো আলোচনায় রাজি বিএনপি : প্রধানমন্ত্রী যুদ্ধবিরতি স্থায়ী সমাধানে তৎপর পাকিস্তান যে ৩ কারণে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা বাধাগ্রস্ত হচ্ছে, জানালেন ইরানের প্রেসিডেন্ট মার্কিন নৌবাহিনীর সচিবের হঠাৎ পদত্যাগ, তৎক্ষণাৎ কার্যকর লন্ডন ফিল্ম ফেস্টিভ্যালে রাফীর ‘প্রেশার কুকার’
Logo
logo

নাচ করতে পোল্যান্ড যাচ্ছেন পারসা


খবর   প্রকাশিত:  ১১ অক্টোবর, ২০২৪, ০৯:১৩ পিএম

>
নাচ করতে পোল্যান্ড যাচ্ছেন পারসা

ছোটপর্দার এই সময়ের জনপ্রিয় অভিনেত্রীদের একজন পারসা ইভানা। যখন যে চরিত্রই করেন তিনি সেটি ফুটিয়ে তোলেন দারুণভাবে। কাজল আরেফিন অমির ‘ব্যাচেলর পয়েন্ট’ নাটকে তার করা ইভা চরিত্র এখন দর্শকের মুখে মুখে। এছাড়া ‘গুডবাজ’, ‘ব্যাডবাজ’সহ সাম্প্রতিক সময়ে অভিনেত্রীর আরও কিছু নাটক দর্শকের মন জয় করেছে।

অভিনয়ের পারসা ইভানা একজন নৃত্যশিল্পীও। ‘চ্যানেল আই সেরা নাচিয়ে ২০১৪’ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছিলেন তিনি। তা অনেকেরই অজানা।

আর নাচ করতেই এবার পোল্যান্ড যাচ্ছেন পারসা। আগামী ১৩ সেপ্টেম্বর পোল্যান্ডের উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন তিনি।

অভিনেত্রী বলেন, ‘পোল্যান্ডে ১২তম লোক উৎসবে অংশ নিতে সৈয়দা শায়লা আহমেদ লিমার নেতৃত্বে ৯ সদস্যের একটি দল যাচ্ছে। বাংলাদেশ ছাড়াও এই উৎসবে বিভিন্ন দেশ থেকে নৃত্যশিল্পী আসবে।

পারসা আরও জানান, তিনি ইউরোপের দেশটিতে যাচ্ছেন ভঙ্গিমা ড্যান্স থিয়েটারের উদ্যোগে। বাংলাদেশ ছাড়াও বিভিন্ন দেশের নৃত্যশিল্পীরা সেখানে আসবেন। প্রত্যেক দল নিজ দেশের সংস্কৃতি উপস্থাপন করবেন। উৎসবে প্রতিযোগিতা বিভাগও থাকছে। নৃত্যের পরিবেশনা দেখিয়ে থাকছে পুরস্কার জেতার সুযোগ।

উল্লেখ্য, এর আগে নাচ করতে কাতার, ওমান, ভারত, মালয়েশিয়াসহ আরও কয়েকটি দেশ ভ্রমণ করেছেন পারসা ইভানা। তার এবারের সফর ৫ দিনের। সফর শেষে দেশে ফিরেই হাত দেবেন নতুন নাটকের শুটিংয়ে।