NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, এপ্রিল ২৪, ২০২৬ | ১১ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
এমপিদের শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাতিলের প্রস্তাব অনুমোদন জ্বালানি নিরাপত্তার ইতিহাসে সবচেয়ে বড় হুমকিতে বিশ্ব : আইইএর প্রধান হরমুজে মাইন বসাতে দেখলেই গুলির নির্দেশ ট্রাম্পের নিউজিল্যান্ডের বিপক্ষে রেকর্ড জয়ে সিরিজ বাংলাদেশের চরিত্রের প্রয়োজনে পবিত্র কোরআন শিখেছিলেন ইয়ামি গৌতম দেশের স্বার্থে বিরোধীদলের সঙ্গে যেকোনো আলোচনায় রাজি বিএনপি : প্রধানমন্ত্রী যুদ্ধবিরতি স্থায়ী সমাধানে তৎপর পাকিস্তান যে ৩ কারণে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা বাধাগ্রস্ত হচ্ছে, জানালেন ইরানের প্রেসিডেন্ট মার্কিন নৌবাহিনীর সচিবের হঠাৎ পদত্যাগ, তৎক্ষণাৎ কার্যকর লন্ডন ফিল্ম ফেস্টিভ্যালে রাফীর ‘প্রেশার কুকার’
Logo
logo

কোহলির বেঙ্গালুরু কিনতে পারেন ম্যানচেস্টার ইউনাইটেডের মালিক


খবর   প্রকাশিত:  ১০ ফেব্রুয়ারী, ২০২৬, ০৯:০২ এএম

কোহলির বেঙ্গালুরু কিনতে পারেন ম্যানচেস্টার ইউনাইটেডের মালিক

গুঞ্জনটা বেশ কিছুদিন ধরেই শোনা যাচ্ছিল। বিক্রি হতে চলেছে আইপিএল ফ্র্যাঞ্চাইজি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। শেষ পর্যন্ত সেটিই হয়তো সত্যি হতে চলেছে।

ক্রিকেটবিষয়ক ওয়েবসাইট ইএসপিএনের খবরে বলা হয়েছে, বিশ্বের বড় বড় বিনিয়োগকারীরা বিরাট কোহলির দল বেঙ্গালুরু কিনতে আগ্রহ দেখিয়েছেন, যাদের মধ্যে ইংলিশ প্রিমিয়ার লিগের সফলতম ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডের সহ-মালিক আভরাম গ্লেজারও আছেন।

 

শুধু বেঙ্গালুরুই নয়, আইপিএলের আরেক ফ্র্যাঞ্চাইজি রাজস্থান রয়্যালসও কিনতে চান গ্লেজার। এ জন্য তিনি ১ বিলিয়ন মার্কিন ডলারেরও (১২ হাজার ২১৩ কোটি ৭৮ লাখ টাকা) বেশি বিড করতে চান।  

ধারণা করা হচ্ছে, প্রতিটি দলের জন্য প্রস্তাবিত মূল্য লক্ষ্ণৌ সুপার জায়ান্টস ও গুজরাট টাইটানসের সম্মিলিত মূল্যের কাছাকাছি বা তারও বেশি হতে পারে। ২০২১ সালে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) এই দুই দলকে মোট ১২ হাজার ৭১৫ কোটি রুপিতে (১৭ হাজার ১২৭ কোটি টাকা) বিক্রি করেছিল।

 

রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু বর্তমানে আইপিএল ও ডব্লিউপিএলের চ্যাম্পিয়ন। আইপিএল ফ্র্যাঞ্চাইজিগুলোর মধ্যে বেঙ্গালুরুর ব্র্যান্ড ভ্যালুই সবচেয়ে বেশি (৩ হাজার ২৭৯ কোটি ২৭ লাখ টাকা)। রেকর্ড পাঁচবার করে আইপিএল জেতা মুম্বাই ইন্ডিয়ানস (২ হাজার ৯৫০ কোটি ১২ লাখ টাকা) ও চেন্নাই সুপার কিংসকে (২ হাজার ৮৬৪ কোটি ৭৯ লাখ টাকা) টেক্কা দিয়েছে তারা।

এরপরও চ্যাম্পিয়ন ফ্র্যাঞ্চাইজিটিকে বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছে মালিকপক্ষ।

এমন সিদ্ধান্তের পেছনে বড় কারণ বেঙ্গালুরু ট্র্যাজেডি।

 

গত ৪ জুন বেঙ্গালুরু শহরে ফ্র্যাঞ্চাইজিটির প্রথম আইপিএল শিরোপা জয়ের উৎসবে পদদলিত হয়ে ১১ জনের মৃত্যু ও অর্ধশতাধিক আহতের ঘটনায় কর্ণাটক রাজ্য সরকার মালিকপক্ষকে দায়ী করেছে। এতে তাদের আইনি জটিলতায় পড়তে হয়েছে।

২০০৮ সালে প্রতিষ্ঠাতার পর থেকে ২০১৪ সাল পর্যন্ত রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর মালিকানা ছিল ভারতের বৃহত্তম অ্যালকোহল কোম্পানি ইউনাইটেড স্পিরিটসের চেয়ারম্যান ও বিতর্কিত ব্যবসায়ী বিজয় মালিয়ার হাতে।

২০১৫ সালে মালিকানায় হাতবদল হয়।

ফ্র্যাঞ্চাইজিটির বর্তমান মালিক যুক্তরাজ্যের অ্যালকোহল কোম্পানি ডিয়াজিও। ইউনাইটেড স্পিরিটস ডিয়াজিওরই একটি সহযোগী প্রতিষ্ঠান।