NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, এপ্রিল ২৪, ২০২৬ | ১১ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
এমপিদের শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাতিলের প্রস্তাব অনুমোদন জ্বালানি নিরাপত্তার ইতিহাসে সবচেয়ে বড় হুমকিতে বিশ্ব : আইইএর প্রধান হরমুজে মাইন বসাতে দেখলেই গুলির নির্দেশ ট্রাম্পের নিউজিল্যান্ডের বিপক্ষে রেকর্ড জয়ে সিরিজ বাংলাদেশের চরিত্রের প্রয়োজনে পবিত্র কোরআন শিখেছিলেন ইয়ামি গৌতম দেশের স্বার্থে বিরোধীদলের সঙ্গে যেকোনো আলোচনায় রাজি বিএনপি : প্রধানমন্ত্রী যুদ্ধবিরতি স্থায়ী সমাধানে তৎপর পাকিস্তান যে ৩ কারণে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা বাধাগ্রস্ত হচ্ছে, জানালেন ইরানের প্রেসিডেন্ট মার্কিন নৌবাহিনীর সচিবের হঠাৎ পদত্যাগ, তৎক্ষণাৎ কার্যকর লন্ডন ফিল্ম ফেস্টিভ্যালে রাফীর ‘প্রেশার কুকার’
Logo
logo

নেপালের লড়াকু পারফরম্যান্সে মুগ্ধ ডেল স্টেইন, সহযোগিতার প্রস্তাব


খবর   প্রকাশিত:  ০৯ ফেব্রুয়ারী, ২০২৬, ১১:০২ এএম

নেপালের লড়াকু পারফরম্যান্সে মুগ্ধ ডেল স্টেইন, সহযোগিতার প্রস্তাব

আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে সাহসী লড়াই করে ক্রিকেটবিশ্বের নজর কেড়েছে নেপাল। অল্পের জন্য জয় হাতছাড়া হলেও তাদের পারফরম্যান্সে মুগ্ধ হয়েছেন দক্ষিণ আফ্রিকার সাবেক গতিতারকা ডেল স্টেইন। এমনকি নেপালকে সহযোগিতা করার আগ্রহও প্রকাশ করেছেন তিনি।

রোববার মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে শক্তিশালী ইংল্যান্ডের বিপক্ষে মাত্র ৪ রানে হেরে যায় নেপাল।

তবে হারলেও পুরো ম্যাচজুড়ে আক্রমণাত্মক ও আত্মবিশ্বাসী ক্রিকেট উপহার দেয় নেপাল।

 

নেপালের এই লড়াকু পারফরম্যান্স দেখে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) স্টেইন লেখেন, ‘নেপাল, তোমাদের কখনো আমার দরকার হলে আমি প্রস্তুত! উপরে ওঠো, আরো উপরে ওঠো।’

 

১৮৫ রানের লক্ষ্য তাড়ায় নেপালের শুরুটা ছিল দারুণ। ওপেনার কুশল ভুর্তেল ও উইকেটকিপার আসিফ শেখ ৩৭ রানের জুটি গড়ে তোলেন।

পরে আসিফ শেখ ও ভুর্তেলের বিদায়ে কিছুটা চাপে পড়ে দলটি। এরপর রোহিত পোডেল ৩৯ রান করে ইনিংসের হাল ধরেন।

 

শেষদিকে লোকেশ বামের ঝড়ো ব্যাটিং নেপালকে জয়ের স্বপ্ন দেখায়। ২০ বলে ৩৯ রানের ইনিংসে তিনি চারটি চার ও দুটি ছক্কা হাঁকান।

শেষ ওভারে ১০ রান দরকার হলেও স্যাম কারানের নিয়ন্ত্রিত বোলিংয়ে পাঁচ রানে থেমে যায় নেপাল।

 

যদিও জয় ধরা দেয়নি, তবে ইংল্যান্ডের মতো দলের বিপক্ষে এমন লড়াইয়ে প্রমাণ করেছে নেপাল বিশ্বেকাপে তারা কেবল অংশগ্রহণকারী নয়, বরং চমক দেওয়ার সামর্থ্যও রাখে। ডেল স্টেইনের মতো কিংবদন্তির প্রশংসা অন্তত তাই বলছে।