NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, এপ্রিল ২৪, ২০২৬ | ১১ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
এমপিদের শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাতিলের প্রস্তাব অনুমোদন জ্বালানি নিরাপত্তার ইতিহাসে সবচেয়ে বড় হুমকিতে বিশ্ব : আইইএর প্রধান হরমুজে মাইন বসাতে দেখলেই গুলির নির্দেশ ট্রাম্পের নিউজিল্যান্ডের বিপক্ষে রেকর্ড জয়ে সিরিজ বাংলাদেশের চরিত্রের প্রয়োজনে পবিত্র কোরআন শিখেছিলেন ইয়ামি গৌতম দেশের স্বার্থে বিরোধীদলের সঙ্গে যেকোনো আলোচনায় রাজি বিএনপি : প্রধানমন্ত্রী যুদ্ধবিরতি স্থায়ী সমাধানে তৎপর পাকিস্তান যে ৩ কারণে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা বাধাগ্রস্ত হচ্ছে, জানালেন ইরানের প্রেসিডেন্ট মার্কিন নৌবাহিনীর সচিবের হঠাৎ পদত্যাগ, তৎক্ষণাৎ কার্যকর লন্ডন ফিল্ম ফেস্টিভ্যালে রাফীর ‘প্রেশার কুকার’
Logo
logo

বিরোধী নেতাকর্মীরা কে কোন পাড়ায় থাকেন, তালিকা করছে পুলিশ


খবর ডেস্ক//   প্রকাশিত:  ২০ নভেম্বর, ২০২৩, ০৯:০৬ পিএম

>
বিরোধী নেতাকর্মীরা কে কোন পাড়ায় থাকেন, তালিকা করছে পুলিশ

রাজধানী ঢাকার পাড়া-মহল্লায় বিএনপি-জামায়াতসহ বিরোধী রাজনৈতিক দলগুলোর কোন নেতা-কর্মী কোথায় থাকেন, কার কী পদবি ইত্যাদি তথ্য নিয়ে বিশেষ তালিকা করার নির্দেশ দেওয়া হয়েছে পুলিশকে। একইসঙ্গে বিরোধীদের নামে মামলা দেওয়ার ক্ষেত্রে আসামির তালিকায় যেন মৃত ব্যক্তির নাম না থাকে সে বিষয়ে মাঠ পুলিশকে সতর্ক করা হয়েছে। 

ঢাকা মহানগর পুলিশের বেশ কয়েকটি জোন ও থানা সূত্রে জানা গেছে, গত মাসের শেষ সপ্তাহে মাঠ পুলিশের কাছে এ ধরনের একটি নির্দেশনা এসেছে ডিএমপির উচ্চ পর্যায় থেকে। 

পুলিশের ঊর্ধ্বতনরা বলছেন, সামনে সরকার বিরোধী আন্দোলনের নামে নাশকতা, আগুন সন্ত্রাস, ভাঙচুর, জনজীবন বিপর্যস্ত করার চেষ্টা হতে পারে। সেটা যেন না হয় এবং ঘটলে যেন দ্রুত আইনি ব্যবস্থা নেওয়া যায় সেজন্য তালিকা করা হচ্ছে।

জানা গেছে, ঢাকার পাড়া-মহল্লায় বিএনপি-জামায়াতসহ বিরোধী রাজনৈতিক দলগুলোর কোন নেতা-কর্মী কোথায় থাকেন, কার কী পদবি, কমিটির বিস্তারিত তথ্য, মোবাইল নম্বর, ইমেইল ঠিকানা, সোশ্যাল মিডিয়া অ্যাকটিভিটি, কার বিরুদ্ধে কত মামলা, কে জামিনে আছেন আর কে পলাতক- সব তথ্য হালনাগাদ করার নির্দেশনা দেওয়া হয়েছে।

ওই নির্দেশনার আলোকে ইতোমধ্যে কাজ শুরু করে দিয়েছে পুলিশ।

পুলিশের ঊর্ধ্বতনরা বলছেন, সামনে সরকার বিরোধী আন্দোলনের নামে নাশকতা, আগুন সন্ত্রাস, ভাঙচুর, জনজীবন বিপর্যস্ত করার চেষ্টা হতে পারে। সেটা যেন না হয় এবং ঘটলে যেন দ্রুত আইনি ব্যবস্থা নেওয়া যায় সেজন্য তালিকা করা হচ্ছে।