NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, এপ্রিল ২৪, ২০২৬ | ১১ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
এমপিদের শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাতিলের প্রস্তাব অনুমোদন জ্বালানি নিরাপত্তার ইতিহাসে সবচেয়ে বড় হুমকিতে বিশ্ব : আইইএর প্রধান হরমুজে মাইন বসাতে দেখলেই গুলির নির্দেশ ট্রাম্পের নিউজিল্যান্ডের বিপক্ষে রেকর্ড জয়ে সিরিজ বাংলাদেশের চরিত্রের প্রয়োজনে পবিত্র কোরআন শিখেছিলেন ইয়ামি গৌতম দেশের স্বার্থে বিরোধীদলের সঙ্গে যেকোনো আলোচনায় রাজি বিএনপি : প্রধানমন্ত্রী যুদ্ধবিরতি স্থায়ী সমাধানে তৎপর পাকিস্তান যে ৩ কারণে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা বাধাগ্রস্ত হচ্ছে, জানালেন ইরানের প্রেসিডেন্ট মার্কিন নৌবাহিনীর সচিবের হঠাৎ পদত্যাগ, তৎক্ষণাৎ কার্যকর লন্ডন ফিল্ম ফেস্টিভ্যালে রাফীর ‘প্রেশার কুকার’
Logo
logo

নিউইয়র্কে সিলেট সদর সোসাইটি’র উপদেষ্টা পরিষদ ও ট্রাস্টি বোর্ডের পরিচিতি সভা


খবর   প্রকাশিত:  ০৩ ফেব্রুয়ারী, ২০২৬, ০৯:০২ এএম

নিউইয়র্কে সিলেট সদর সোসাইটি’র উপদেষ্টা পরিষদ ও ট্রাস্টি বোর্ডের পরিচিতি সভা

নিউইয়র্কে সিলেট সদর সোসাইটি অব ইউএসএ’র নব গঠিত উপদেষ্টা পরিষদ এবং ট্রাস্টি বোর্ডের পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। গত ২৪ জানুয়ারি শনিবার কুইন্সের জয়া হলে আয়োজিত এই অনুষ্ঠানে সংগঠনের সদস্যরা ছাড়াও কমিউনিটি নেতা, ব্যবসায়ী, সংস্কৃতি কর্মী এবং সিলেট সদর অঞ্চলের প্রবাসীরা অংশ নেন। অনুষ্ঠানের মূল উদ্দেশ্য ছিল নতুন নেতৃত্বদের পরিচয় করানো এবং সম্প্রদায়ের মধ্যে সংহতি ও অংশগ্রহণ বাড়ানো।

সংগঠনের সভাপতি মিনহাজ আহমদ চৌধুরীর সভাপতিত্বে এবং সিনিয়র সহসভাপতি হূমায়ুন আহমেদ চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠান শুরু হয় আমেরিকা ও বাংলাদেশের জাতীয় সংগীত পরিবেশনার মাধ্যমে।

সভায় স্বাগত বক্তব্য রাখেন কোষাধ্যক্ষ মোহাম্মদ ওয়াদুদ চৌধুরী। এছাড়া বিভিন্ন কমিউনিটি নেতৃবৃন্দ এবং বিশেষ অতিথিরা বক্তব্য প্রদান করেন। তাদের মধ্যে ছিলেন বাপার সাবেক প্রেসিডেন্ট লেফটেন্যান্ট কমান্ডার শামসুল হক, উপদেষ্টা দেওয়ান শাহেদ চৌধুরী, শাহ নেওয়াজ চৌধুরী, তোফায়েল আহমদ চৌধুরী, ট্রাস্টি বোর্ডের সদস্য জুনেদ এ খান, শমশের আলী, আলতাফ চৌধুরী, মনসুর আহমদ চৌধুরী, সহসভাপতি এহতেশাম চৌধুরী, সদস্য আলী আহসান, জাকির হোসেন, শরিফুল খালিসদার এবং কমিউনিটি নেতা আসিফ চৌধুরী, শ্যামল কান্তি চন্দ প্রমুখ। বক্তারা সংগঠনের নতুন নেতৃত্বকে শুভেচ্ছা জানান এবং সামনের সময়ের জন্য সফলতা কামনা করেন।

সাংস্কৃতিক আয়োজন অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ ছিল। প্রবাসের জনপ্রিয় শিল্পী মেহজাবিন মেহা, এজাজ এবং জাকির তাদের মনোজ্ঞ সঙ্গীত পরিবেশনার মাধ্যমে উপস্থিত দর্শকদের আনন্দিত করেন। দর্শকরা পুরো অনুষ্ঠানজুড়ে সঙ্গীত উপভোগ করেন।

নতুন উপদেষ্টা পরিষদ এবং ট্রাস্টি বোর্ডের পরিচিতি সভা প্রমাণ করল যে সিলেট সদর সোসাইটি অব ইউএসএ প্রবাসী সম্প্রদায়ের মধ্যে সংহতি, পারস্পরিক সম্পর্ক এবং সাংস্কৃতিক সমৃদ্ধি বৃদ্ধির জন্য অঙ্গীকারবদ্ধ।