NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, এপ্রিল ২৪, ২০২৬ | ১১ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
এমপিদের শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাতিলের প্রস্তাব অনুমোদন জ্বালানি নিরাপত্তার ইতিহাসে সবচেয়ে বড় হুমকিতে বিশ্ব : আইইএর প্রধান হরমুজে মাইন বসাতে দেখলেই গুলির নির্দেশ ট্রাম্পের নিউজিল্যান্ডের বিপক্ষে রেকর্ড জয়ে সিরিজ বাংলাদেশের চরিত্রের প্রয়োজনে পবিত্র কোরআন শিখেছিলেন ইয়ামি গৌতম দেশের স্বার্থে বিরোধীদলের সঙ্গে যেকোনো আলোচনায় রাজি বিএনপি : প্রধানমন্ত্রী যুদ্ধবিরতি স্থায়ী সমাধানে তৎপর পাকিস্তান যে ৩ কারণে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা বাধাগ্রস্ত হচ্ছে, জানালেন ইরানের প্রেসিডেন্ট মার্কিন নৌবাহিনীর সচিবের হঠাৎ পদত্যাগ, তৎক্ষণাৎ কার্যকর লন্ডন ফিল্ম ফেস্টিভ্যালে রাফীর ‘প্রেশার কুকার’
Logo
logo

মাত্র ৩০ বছর বয়সেই ৫০ সন্তানের বাবা!


খবর   প্রকাশিত:  ১৮ জানুয়ারী, ২০২৫, ০৯:২৩ এএম

>
মাত্র ৩০ বছর বয়সেই ৫০ সন্তানের বাবা!

আমেরিকার ক্যালিফোর্নিয়ার বাসিন্দা কাইল জর্ডি। বয়স মাত্র ৩০। আর এই বয়সেই বিশ্বের বিভিন্ন প্রান্তের ৫০ সন্তানের বাবা হয়েছেন তিনি। কিন্তু এখানেই থামতে চান না এই যুবকর। কাইলের দাবি, শিগগিরই আরও ১৫ সন্তানের বাবা হতে চলেছেন তিনি।

আন্তর্জাতিক বিভিন্ন সংবাদ মাধ্যম থেকে জানা যায়, কাইল মূলত নিয়মিত শুক্রাণু দান করেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে কাইল জানিয়েছেন, শুক্রাণু দান করাই তার নেশা। বিষয়টি নিয়ে বিতর্ক থাকলেও কাইলের দাবি, মাঝেমধ্যেই অনলাইনে বিভিন্ন দেশ থেকে সন্তানধারণে ইচ্ছুক নারীরা যোগাযোগ করেন তার সঙ্গে। তবে বছর দুয়েক ধরে কেবল ফিলিপিন্সের একটি নির্দিষ্ট ক্লিনিকেই নিজের শুক্রাণু দান করছেন তিনি। আইভিএফ পদ্ধতিতে তার শুক্রাণু ব্যবহার করে ওই ক্লিনিকটি।

বীর্যে শুক্রাণুর ঘনত্ব যাতে না কমে, তার জন্য রীতিমতো নিয়ম করে খাওয়া-দাওয়া করেন কাইল। প্রত্যেক বার শুক্রাণু দান করার আগে ক্লিনিকের পক্ষ থেকে পরীক্ষা করা হয় শুক্রাণুর ঘনত্ব। কোনো যৌন রোগ আছে কি না, পরীক্ষা করে দেখা হয় তা-ও। সব যথাযথ থাকলে তবেই শুক্রাণু নেওয়া হয়।

পৃথিবীর একাধিক দেশে শুক্রাণুদাতার পরিচয় গোপন রাখা হয়। তবে কাইল গোপনীয়তা খুব একটা পছন্দ করেন না। বরং যারা তার শুক্রাণু নিচ্ছেন, তাদের সঙ্গে আগে থেকে আলাপ করতে পছন্দ করেন। কাইলের দাবি নিজের সব সন্তানকেই সমান ভালোবাসেন তিনি।