NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, এপ্রিল ২৫, ২০২৬ | ১১ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
এমপিদের শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাতিলের প্রস্তাব অনুমোদন জ্বালানি নিরাপত্তার ইতিহাসে সবচেয়ে বড় হুমকিতে বিশ্ব : আইইএর প্রধান হরমুজে মাইন বসাতে দেখলেই গুলির নির্দেশ ট্রাম্পের নিউজিল্যান্ডের বিপক্ষে রেকর্ড জয়ে সিরিজ বাংলাদেশের চরিত্রের প্রয়োজনে পবিত্র কোরআন শিখেছিলেন ইয়ামি গৌতম দেশের স্বার্থে বিরোধীদলের সঙ্গে যেকোনো আলোচনায় রাজি বিএনপি : প্রধানমন্ত্রী যুদ্ধবিরতি স্থায়ী সমাধানে তৎপর পাকিস্তান যে ৩ কারণে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা বাধাগ্রস্ত হচ্ছে, জানালেন ইরানের প্রেসিডেন্ট মার্কিন নৌবাহিনীর সচিবের হঠাৎ পদত্যাগ, তৎক্ষণাৎ কার্যকর লন্ডন ফিল্ম ফেস্টিভ্যালে রাফীর ‘প্রেশার কুকার’
Logo
logo

খোয়াই নদী থেকে ভারতীয় নাগরিকের মরদেহ উদ্ধার


খবর   প্রকাশিত:  ১৩ জানুয়ারী, ২০২৪, ০১:৩১ এএম

>
খোয়াই নদী থেকে ভারতীয় নাগরিকের মরদেহ উদ্ধার

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে খোয়াই নদী থেকে এক ভারতীয় নাগরিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (০৪ সেপ্টেম্বর) বিকেল ৩টার দিকে শহরের রেলওয়ে সেতুর নিচ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

মরদেহের পকেটে পাওয়া নাগরিক সনদ ও ড্রাইভিং লাইসেন্স অনুযায়ী, তার নাম দ্বিজরাজ ঘোষ (৪৭)। তিনি ভারতের ত্রিপুরা রাজ্যের খোয়াই শহরের পশ্চিম জাম্বুরা এলাকার রাসিক ঘোষের ছেলে। পুলিশের ধারণা, তাকে হত্যা করে নদীতে ভাসিয়ে দেওয়া হয়েছে।

এর আগে খোয়াই নদীর রেলওয়ে সেতুর পিলারের কাছে মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে শায়েস্তাগঞ্জ রেলওয়ে পুলিশ, শায়েস্তাগঞ্জ থানা পুলিশ এবং সদর থানা পুলিশ ঘটনাস্থলে আসে। এ সময় ঘটনাস্থল পরিদর্শন করেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মাহফুজা আক্তার শিমুল।

শায়েস্তাগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মোরশেদ আলম বলেন, আমরা খবর পেয়ে খোয়াই নদী থেকে মরদেহটি উদ্ধার করেছি। তার পকেটে ভারতীয় নাগরিক সনদ ও ড্রাইভিং লাইসেন্স পাওয়া গেছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সিদ্ধান্ত পেলে বিজিবির মাধ্যমে মরদেহ হস্তান্তরের প্রক্রিয়া শুরু করব।