NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, এপ্রিল ২৪, ২০২৬ | ১১ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
এমপিদের শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাতিলের প্রস্তাব অনুমোদন জ্বালানি নিরাপত্তার ইতিহাসে সবচেয়ে বড় হুমকিতে বিশ্ব : আইইএর প্রধান হরমুজে মাইন বসাতে দেখলেই গুলির নির্দেশ ট্রাম্পের নিউজিল্যান্ডের বিপক্ষে রেকর্ড জয়ে সিরিজ বাংলাদেশের চরিত্রের প্রয়োজনে পবিত্র কোরআন শিখেছিলেন ইয়ামি গৌতম দেশের স্বার্থে বিরোধীদলের সঙ্গে যেকোনো আলোচনায় রাজি বিএনপি : প্রধানমন্ত্রী যুদ্ধবিরতি স্থায়ী সমাধানে তৎপর পাকিস্তান যে ৩ কারণে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা বাধাগ্রস্ত হচ্ছে, জানালেন ইরানের প্রেসিডেন্ট মার্কিন নৌবাহিনীর সচিবের হঠাৎ পদত্যাগ, তৎক্ষণাৎ কার্যকর লন্ডন ফিল্ম ফেস্টিভ্যালে রাফীর ‘প্রেশার কুকার’
Logo
logo

পারমাণবিক চুক্তির ‘সময় ফুরিয়ে আসছে’ : ইরানকে ট্রাম্প


খবর   প্রকাশিত:  ২৯ জানুয়ারী, ২০২৬, ১০:০১ এএম

পারমাণবিক চুক্তির ‘সময় ফুরিয়ে আসছে’ : ইরানকে ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে সতর্ক করে বলেছেন, “পারমাণবিক কর্মসূচি নিয়ে একটি চুক্তিতে পৌঁছানোর জন্য ‘সময় দ্রুত ফুরিয়ে আসছে’, কারণ উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের সামরিক শক্তি ধীরে ধীরে বাড়ানো হচ্ছে।”

ট্রাম্প বলেন, ‘একটি বিশাল আর্মাডা ইরানের দিকে দ্রুতগতিতে, বিপুল শক্তি, উদ্দীপনা ও উদ্দেশ্য নিয়ে এগিয়ে যাচ্ছে’—এ কথা বলে তিনি একটি বড় মার্কিন নৌবহরের দিকে ইঙ্গিত করেন।

এর জবাবে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি বলেন, “দেশের সশস্ত্র বাহিনী ‘আঙুল ট্রিগারে রেখে’ প্রস্তুত আছে এবং স্থল বা সমুদ্রপথে যেকোনো আগ্রাসনের তাৎক্ষণিক ও শক্তিশালী জবাব দিতে সক্ষম।”

ইরান বরাবরই দাবি করে আসছে যে, তাদের পারমাণবিক কর্মসূচি পুরোপুরি শান্তিপূর্ণ।

ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করতে চাইছে— যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের এই অভিযোগ বারবার অস্বীকার করেছে ইরান।

 

ট্রাম্পের সর্বশেষ এই হুঁশিয়ারি আসে তার সেই প্রতিশ্রুতির পর, যেখানে তিনি বলেন যে চলতি মাসের শুরুতে দেশটিতে নজিরবিহীন ও নির্মমভাবে দমন করা বিক্ষোভে জড়িতদের সহায়তায় ওয়াশিংটন হস্তক্ষেপ করবে।

ইরানে বিক্ষোভ শুরু হয় জাতীয় মুদ্রার মূল্য হঠাৎ কমে যাওয়ার পর। তবে খুব দ্রুতই তা দেশটির ধর্মীয় নেতৃত্বের বৈধতা নিয়ে এক গভীর সংকটে রূপ নেয়।

‘সহায়তা আসছে,’ ট্রাম্প বলেন। পরে তিনি আবার সুর বদলে জানান, নির্ভরযোগ্য সূত্র থেকে তিনি জানতে পেরেছেন যে বিক্ষোভকারীদের মৃত্যুদণ্ড কার্যকর করা বন্ধ হয়েছে।

 

যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্টস নিউজ এজেন্সি জানিয়েছে, তারা ডিসেম্বরের শেষ দিকে অস্থিরতা শুরু হওয়ার পর থেকে অন্তত ৬,৩০১ জনের নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে। এর মধ্যে ৫,৯২৫ জন ছিলেন বিক্ষোভকারী।