NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, এপ্রিল ২৪, ২০২৬ | ১১ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
এমপিদের শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাতিলের প্রস্তাব অনুমোদন জ্বালানি নিরাপত্তার ইতিহাসে সবচেয়ে বড় হুমকিতে বিশ্ব : আইইএর প্রধান হরমুজে মাইন বসাতে দেখলেই গুলির নির্দেশ ট্রাম্পের নিউজিল্যান্ডের বিপক্ষে রেকর্ড জয়ে সিরিজ বাংলাদেশের চরিত্রের প্রয়োজনে পবিত্র কোরআন শিখেছিলেন ইয়ামি গৌতম দেশের স্বার্থে বিরোধীদলের সঙ্গে যেকোনো আলোচনায় রাজি বিএনপি : প্রধানমন্ত্রী যুদ্ধবিরতি স্থায়ী সমাধানে তৎপর পাকিস্তান যে ৩ কারণে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা বাধাগ্রস্ত হচ্ছে, জানালেন ইরানের প্রেসিডেন্ট মার্কিন নৌবাহিনীর সচিবের হঠাৎ পদত্যাগ, তৎক্ষণাৎ কার্যকর লন্ডন ফিল্ম ফেস্টিভ্যালে রাফীর ‘প্রেশার কুকার’
Logo
logo

ক্যারিয়ারের ইতি টানছেন অরিজিৎ সিং


খবর   প্রকাশিত:  ২৮ জানুয়ারী, ২০২৬, ০৯:০১ এএম

ক্যারিয়ারের ইতি টানছেন অরিজিৎ সিং

দীর্ঘ ক্যারিয়ারের ইতি টানছেন ভারতের বিখ্যাত সংগীতশিল্পী অরিজিৎ সিং। নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে মঙ্গলবার এক পোস্টে তিনি এমন ঘোষণাই দিয়েছেন।

ফেসবুক পোস্টে তিনি ভক্ত-অনুরাগীদের ধন্যবাদ জানান। তিনি আর কোনো নতুন কাজ গ্রহণ করবেন না বলেও জানান।

 

অরিজিৎ সিং তার পোস্টে লেখেন :

‘নতুন বছরের শুভেচ্ছা। এত বছর ধরে শ্রোতা হিসেবে আমাকে যে অগাধ ভালোবাসা দিয়েছেন, তার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ জানাতে চাই।

আমি আনন্দের সঙ্গে জানাচ্ছি, এখন থেকে প্লেব্যাক কণ্ঠশিল্পী হিসেবে আর কোনো নতুন কাজ গ্রহণ করব না। এখানেই আমি ইতি টানছি।

এটি ছিল একটি অসাধারণ যাত্রা।’

 

অরিজিৎ সিং নিজের ক্যারিয়ারে তুম হি হো, চন্না মেরেয়া, গেরুয়া, মন মাঝি রে, বোঝেনা সে বোঝেনার মতো অসংখ্য শ্রোতা প্রিয় গান উপহার দিয়েছেন।