NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, এপ্রিল ২৪, ২০২৬ | ১১ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
এমপিদের শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাতিলের প্রস্তাব অনুমোদন জ্বালানি নিরাপত্তার ইতিহাসে সবচেয়ে বড় হুমকিতে বিশ্ব : আইইএর প্রধান হরমুজে মাইন বসাতে দেখলেই গুলির নির্দেশ ট্রাম্পের নিউজিল্যান্ডের বিপক্ষে রেকর্ড জয়ে সিরিজ বাংলাদেশের চরিত্রের প্রয়োজনে পবিত্র কোরআন শিখেছিলেন ইয়ামি গৌতম দেশের স্বার্থে বিরোধীদলের সঙ্গে যেকোনো আলোচনায় রাজি বিএনপি : প্রধানমন্ত্রী যুদ্ধবিরতি স্থায়ী সমাধানে তৎপর পাকিস্তান যে ৩ কারণে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা বাধাগ্রস্ত হচ্ছে, জানালেন ইরানের প্রেসিডেন্ট মার্কিন নৌবাহিনীর সচিবের হঠাৎ পদত্যাগ, তৎক্ষণাৎ কার্যকর লন্ডন ফিল্ম ফেস্টিভ্যালে রাফীর ‘প্রেশার কুকার’
Logo
logo

ভিনি-এমবাপ্পে জ্বলে উঠতেই স্বরূপে ফিরল রিয়াল


খবর   প্রকাশিত:  ২১ জানুয়ারী, ২০২৬, ১০:০১ এএম

ভিনি-এমবাপ্পে জ্বলে উঠতেই স্বরূপে ফিরল রিয়াল

চ্যাম্পিয়ন্স লিগে দুর্দান্ত এক জয় পেয়েছে রিয়াল মাদ্রিদ। মঙ্গলবার রাতে তারা মোনাকোকে ৬-১ গোলে হারায়। এই ম্যাচে সাবেক ক্লাবের বিপক্ষে দুটি গোল করেন কিলিয়ান এমবাপ্পে। এই জয়ে ক্লাবের ভেতরের চাপ অনেকটাই কমেছে।

ভিনিসিয়ুস জুনিয়রও এদিন ফিরেছেন স্বরূপে। লেভান্তের বিপক্ষে আগের ম্যাচে নিজ মাঠে সমর্থকদের দুয়ো শুনেছিলেন তিনি। এবার সেই ভিনিসিয়ুসই একটি দারুণ গোল করেন। রিয়াল লিগ পর্বে শীর্ষ আটে থাকার লড়াই আরও শক্ত করল।

নতুন কোচ আলভারো আরবেলোয়ার অধীনে এটি রিয়ালের টানা দ্বিতীয় জয়। জাবি আলোনসোর জায়গায় দায়িত্ব নেওয়ার পর দল খেলেছে চোখধাঁধানো আক্রমণাত্মক ফুটবল।

রিয়ালের হয়ে গোল করেন জুড বেলিংহাম ও ফ্রাঙ্কো মাস্তানতুয়োনো। ভিনিসিয়ুসের ক্রসে আত্মঘাতী গোল করেন মোনাকোর থিলো কেরার। এই ম্যাচটি ছিল চলতি মৌসুমে রিয়ালের সেরা পারফরম্যান্সগুলোর একটি।

এমবাপ্পে দারুণ ফর্মে আছেন। দল কঠিন সময়েও তিনি নিয়মিত গোল করেছেন। এই ম্যাচে দুই গোল করে ইউরোপিয়ান গোলদাতার তালিকায় তিনি এগিয়ে গেলেন। এটি ছিল তার ১০ম ও ১১তম গোল।

ম্যাচের পঞ্চম মিনিটেই গোল করেন এমবাপ্পে। বক্সের ভেতর থেকে নিখুঁত শটে তিনি বল জালে পাঠান। গোল করার পর সফরকারী ফরাসি সমর্থকদের দিকে তাকিয়ে ক্ষমাও চান।

মোনাকোর হয়ে আনসু ফাতি একটি সুযোগ পেয়েছিলেন। কিন্তু এরপরই আবার আক্রমণে যায় রিয়াল। দ্রুত পাল্টা আক্রমণ থেকে দ্বিতীয় গোলটি করেন এমবাপ্পে।

মোনাকো কিছুটা লড়াই করার চেষ্টা করে। জর্ডান তেজের একটি শট ক্রসবারে লাগে। রিয়ালের গোলরক্ষক থিবো কোর্তোয়া কয়েকটি ভালো সেভ করেন।

বিরতির পরপরই তৃতীয় গোল পায় রিয়াল। ভিনিসিয়ুস সুযোগ তৈরি করে দেন মাস্তানতুয়োনোর জন্য। তিনি সহজেই গোল করেন। ৫৫ মিনিটে স্কোরলাইন হয় ৪-০। ভিনিসিয়ুসের ক্রস থেকেই আত্মঘাতী গোল করেন কেরার।

ভিনিসিয়ুস পরে পঞ্চম গোলটি করেন। গোলের পর কোচ আরবেলোয়ার সঙ্গে আলিঙ্গন করেন তিনি। ম্যাচের শুরুতে কিছু দুয়ো শোনা গেলেও পরে তা থেমে যায়।

মোনাকোর হয়ে একটি গোল শোধ দেন তেজে। এরপর ৮০ মিনিটে শেষ গোলটি করেন জুড বেলিংহাম। গোলরক্ষককে কাটিয়ে তিনি সহজে বল জালে পাঠান। এই বড় জয়ে আত্মবিশ্বাস ফিরে পেল রিয়াল মাদ্রিদ।