NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, এপ্রিল ২৪, ২০২৬ | ১১ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
এমপিদের শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাতিলের প্রস্তাব অনুমোদন জ্বালানি নিরাপত্তার ইতিহাসে সবচেয়ে বড় হুমকিতে বিশ্ব : আইইএর প্রধান হরমুজে মাইন বসাতে দেখলেই গুলির নির্দেশ ট্রাম্পের নিউজিল্যান্ডের বিপক্ষে রেকর্ড জয়ে সিরিজ বাংলাদেশের চরিত্রের প্রয়োজনে পবিত্র কোরআন শিখেছিলেন ইয়ামি গৌতম দেশের স্বার্থে বিরোধীদলের সঙ্গে যেকোনো আলোচনায় রাজি বিএনপি : প্রধানমন্ত্রী যুদ্ধবিরতি স্থায়ী সমাধানে তৎপর পাকিস্তান যে ৩ কারণে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা বাধাগ্রস্ত হচ্ছে, জানালেন ইরানের প্রেসিডেন্ট মার্কিন নৌবাহিনীর সচিবের হঠাৎ পদত্যাগ, তৎক্ষণাৎ কার্যকর লন্ডন ফিল্ম ফেস্টিভ্যালে রাফীর ‘প্রেশার কুকার’
Logo
logo

যুক্তরাষ্ট্রের সঙ্গে ভার্চুয়াল বৈঠক ভবিষ্যৎ সহযোগিতা নিয়ে আলোচনা তারেক রহমানের


খবর   প্রকাশিত:  ১৭ জানুয়ারী, ২০২৬, ০৯:০১ এএম

যুক্তরাষ্ট্রের সঙ্গে ভার্চুয়াল বৈঠক ভবিষ্যৎ সহযোগিতা নিয়ে আলোচনা তারেক রহমানের

বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের দ্বিপক্ষীয় বাণিজ্য, পারস্পরিক শুল্কহার এবং ভবিষ্যৎ অর্থনৈতিক সহযোগিতা নিয়ে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বৈঠক করেছেন। 

গতকাল সকাল ৯টায় রাজধানীর গুলশানের নিজ বাসা থেকে যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি (ইউএস ট্রেড রিপ্রেজেন্টেটিভ) রাষ্ট্রদূত জেমিসন গ্রিয়ারের সঙ্গে ভার্চুয়ালি এ বৈঠকে অংশ নেন। 

বিএনপির দলীয় সূত্র জানিয়েছে, আধাঘণ্টার এই বৈঠকে শুল্ক ও বাণিজ্য-সংক্রান্ত নানা বিষয় উঠে আসে। এ সময় জেমিসন গ্রিয়ার জানতে চান, এই বাণিজ্য আলোচনায় তারেক রহমানের অবস্থান কী? বিশেষ করে ডোনাল্ড ট্রাম্পের শুল্ক ও বিনিয়োগ নিয়ে বাংলাদেশ সরকারের তরফে যে আলোচনা হয়েছে তা নিয়ে তাঁর মনোভাব কী।

 

 

তারেক রহমান স্পষ্ট করে জানান, সরকার যে আলোচনা ও সমঝোতা করেছে তাতে বিএনপির সম্মতি রয়েছে। সরকার যেভাবে আলোচনা এগিয়ে নিয়েছে তাতে বিএনপির কোনো দ্বিমত বা আপত্তি নেই। 

বৈঠকে দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী মার্কিন বাণিজ্য প্রতিনিধি ব্রেন্ডান লিঞ্চ, দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক পরিচালক এমিলি অ্যাশবি এবং বিএনপির যুগ্ম মহাসচিব ও আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য হুমায়ুন কবির উপস্থিত ছিলেন।