NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, এপ্রিল ২৪, ২০২৬ | ১১ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
এমপিদের শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাতিলের প্রস্তাব অনুমোদন জ্বালানি নিরাপত্তার ইতিহাসে সবচেয়ে বড় হুমকিতে বিশ্ব : আইইএর প্রধান হরমুজে মাইন বসাতে দেখলেই গুলির নির্দেশ ট্রাম্পের নিউজিল্যান্ডের বিপক্ষে রেকর্ড জয়ে সিরিজ বাংলাদেশের চরিত্রের প্রয়োজনে পবিত্র কোরআন শিখেছিলেন ইয়ামি গৌতম দেশের স্বার্থে বিরোধীদলের সঙ্গে যেকোনো আলোচনায় রাজি বিএনপি : প্রধানমন্ত্রী যুদ্ধবিরতি স্থায়ী সমাধানে তৎপর পাকিস্তান যে ৩ কারণে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা বাধাগ্রস্ত হচ্ছে, জানালেন ইরানের প্রেসিডেন্ট মার্কিন নৌবাহিনীর সচিবের হঠাৎ পদত্যাগ, তৎক্ষণাৎ কার্যকর লন্ডন ফিল্ম ফেস্টিভ্যালে রাফীর ‘প্রেশার কুকার’
Logo
logo

নিউইয়র্কে বাংলা বইমেলা: ঢাকায় প্রস্তুতি নিয়ে সংবাদ সম্মেলন


খবর   প্রকাশিত:  ১৬ জানুয়ারী, ২০২৬, ০৬:০১ পিএম

নিউইয়র্কে বাংলা বইমেলা: ঢাকায় প্রস্তুতি নিয়ে সংবাদ সম্মেলন

নিউইয়র্ক ইন্টারন্যাশনাল বাংলা বইমেলা ২০২৬ উপলক্ষে ঢাকায় সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৪ জানুয়ারি)  জাতীয় প্রেস ক্লাবে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে বইমেলার লক্ষ্য, পরিকল্পনা এবং আন্তর্জাতিক অঙ্গনে বাংলা সাহিত্য ও সংস্কৃতি তুলে ধরার গুরুত্ব নিয়ে আলোচনা করা হয়।

সংবাদ সম্মেলনে জানানো হয়, নিউইয়র্ক ইন্টারন্যাশনাল বাংলা বইমেলা প্রবাসীসহ বিশ্বজুড়ে বাংলা ভাষাভাষী লেখক, পাঠক ও প্রকাশকদের মধ্যে সংযোগ তৈরি করবে। পাশাপাশি আন্তর্জাতিক পরিসরে বাংলা সাহিত্য ও সংস্কৃতিকে আরও শক্তভাবে তুলে ধরতে ভূমিকা রাখবে এই বইমেলা।

মুক্তধারা ফাউন্ডেশনের চেয়ারপারসন অধ্যাপক ডা. জিয়াউদ্দিন আহমেদের সভাপতিত্বে স্বাগত বক্তব্য দেন বইমেলার ৩৫তম আসরের (২০২৬) আহ্বায়ক ও অর্থনীতিবিদ ড. নজরুল ইসলাম।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন মুক্তধারা ফাউন্ডেশনের কার্যকরী কমিটির সদস্য ডা. ফাতেমা আহমেদ, কবি ইউসুফ রেজাসহ বিভিন্ন লেখক, কবি ও প্রকাশক।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কবি ও আবৃত্তিকার ডা. ফারুক আজম।