NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, এপ্রিল ২৪, ২০২৬ | ১১ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
এমপিদের শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাতিলের প্রস্তাব অনুমোদন জ্বালানি নিরাপত্তার ইতিহাসে সবচেয়ে বড় হুমকিতে বিশ্ব : আইইএর প্রধান হরমুজে মাইন বসাতে দেখলেই গুলির নির্দেশ ট্রাম্পের নিউজিল্যান্ডের বিপক্ষে রেকর্ড জয়ে সিরিজ বাংলাদেশের চরিত্রের প্রয়োজনে পবিত্র কোরআন শিখেছিলেন ইয়ামি গৌতম দেশের স্বার্থে বিরোধীদলের সঙ্গে যেকোনো আলোচনায় রাজি বিএনপি : প্রধানমন্ত্রী যুদ্ধবিরতি স্থায়ী সমাধানে তৎপর পাকিস্তান যে ৩ কারণে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা বাধাগ্রস্ত হচ্ছে, জানালেন ইরানের প্রেসিডেন্ট মার্কিন নৌবাহিনীর সচিবের হঠাৎ পদত্যাগ, তৎক্ষণাৎ কার্যকর লন্ডন ফিল্ম ফেস্টিভ্যালে রাফীর ‘প্রেশার কুকার’
Logo
logo

আরব আমিরাতের সঙ্গে ইসরাইলের অবাধ বাণিজ্য চুক্তি স্বাক্ষর


খবর   প্রকাশিত:  ১৩ জানুয়ারী, ২০২৪, ০৩:৫৭ এএম

>
আরব আমিরাতের সঙ্গে ইসরাইলের অবাধ বাণিজ্য চুক্তি স্বাক্ষর

সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) সঙ্গে অবাধ বাণিজ্য চুক্তিতে স্বাক্ষর করেছে ইসরাইল।

মঙ্গলবার ( ৩১ মে) দু’দেশের মধ্যে এ বাণিজ্য চুক্তি স্বাক্ষরিত হয়। খবর আল জাজিরার।

 

২০২০ সালে দুই দেশের মধ্যে সম্পর্ক স্বাভাবিক করার উদ্যোগের পর ইসরাইলের সঙ্গে প্রথম কোন আরব দেশ হিসেবে ইউএই এই চুক্তিতে স্বাক্ষর করলো।

সংযুক্ত আরব আমিরাতে ইসরাইলের রাষ্ট্রদূত আমির হায়েক আরবিতে ‘মোবারক’ বা অভিনন্দন লিখে টুইট করেছেন। পাশাপাশি একটি ছবিতে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে আমিরাত ও ইসরায়েলের কর্মকর্তাদের চুক্তির নথি প্রদর্শন করতে দেখা যায়।

ইসরাইলের মন্ত্রণালয় জানায়, চুক্তি স্বাক্ষরের ফলে খাদ্য, কৃষি, প্রসাধনী, চিকিৎসা সরঞ্জাম এবং ওষুধসহ ৯৬ শতাংশ পণ্যের ওপর শুল্ক বাতিল করা হবে।