NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, এপ্রিল ২৪, ২০২৬ | ১১ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
এমপিদের শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাতিলের প্রস্তাব অনুমোদন জ্বালানি নিরাপত্তার ইতিহাসে সবচেয়ে বড় হুমকিতে বিশ্ব : আইইএর প্রধান হরমুজে মাইন বসাতে দেখলেই গুলির নির্দেশ ট্রাম্পের নিউজিল্যান্ডের বিপক্ষে রেকর্ড জয়ে সিরিজ বাংলাদেশের চরিত্রের প্রয়োজনে পবিত্র কোরআন শিখেছিলেন ইয়ামি গৌতম দেশের স্বার্থে বিরোধীদলের সঙ্গে যেকোনো আলোচনায় রাজি বিএনপি : প্রধানমন্ত্রী যুদ্ধবিরতি স্থায়ী সমাধানে তৎপর পাকিস্তান যে ৩ কারণে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা বাধাগ্রস্ত হচ্ছে, জানালেন ইরানের প্রেসিডেন্ট মার্কিন নৌবাহিনীর সচিবের হঠাৎ পদত্যাগ, তৎক্ষণাৎ কার্যকর লন্ডন ফিল্ম ফেস্টিভ্যালে রাফীর ‘প্রেশার কুকার’
Logo
logo

আটলান্টিক সিটির পুনঃনির্বাচিত মেয়র মার্টি স্মল সিনিয়রের শপথ গ্রহণ


খবর   প্রকাশিত:  ০৬ জানুয়ারী, ২০২৬, ০৯:০১ এএম

আটলান্টিক সিটির পুনঃনির্বাচিত মেয়র মার্টি স্মল সিনিয়রের শপথ গ্রহণ

সুব্রত চৌধুরী- নিউ জারসি রাজ্যের আটলান্টিক সিটির পুনঃনির্বাচিত মেয়র মার্টি স্মল সিনিয়র গত পহেলা জানুয়ারি,বৃহস্পতিবার এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে শপথ গ্রহণ করেছেন। পহেলা জানুয়ারি দুপুরে আটলান্টিক সিটির অল ওয়ার মেমোরিয়াল ভবনে যুক্তরাষ্ট্রের জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে শপথ অনুষ্ঠানের সূচনা হয়।
প্রখ‍্যাত অ্যাটর্নি লুইস বারবোন মেয়র মার্টি স্মল সিনিয়রকে শপথ বাক্য পাঠ করান। এরপর কাউন্সিল এট লারজ স্টিফানি মার্শাল, প‍্যাটিসিয়া বেইলি ও প্রথম বাংলাদেশি আমেরিকান কাউন্সিল এট লারজ সোহেল আহমেদ শপথ গ্রহণ করেন।
শপথ গ্রহণ শেষে মেয়র মার্টি স্মল সিনিয়র তাঁর বক্তব্যে তাঁকে পুনঃনির্বাচিত করায় বাংলাদেশি কমিউনিটি সহ সিটির ভোটারদের আন্তরিক ধন্যবাদ জানান। মেয়র ও তাঁর স্ত্রী সারা মিলনায়তন ঘুরে ঘুরে সুধীজনদের সাথে কুশল বিনিময় করেন।
প্রথম বাংলাদেশি আমেরিকান কাউন্সিল এট লারজ সোহেল আহমেদ শপথ গ্রহণ শেষে তাঁর বক্তৃতায় দক্ষিণ এশীয় কমিউনিটি সহ সিটির অন্যান্য কমিউনিটির ভোটারদের আন্তরিক ধন্যবাদ জানান এবং তার দায়িত্ব পালনকালীন সময়ে তাদের সবার সহযোগিতা কামনা করেন।
অনুষ্ঠানে বাংলাদেশ এসোসিয়েশন অব সাউথ জার্সির সভাপতি জহিরুল ইসলাম বাবুল, ট্রাস্টি বোর্ডের সভাপতি আব্দুর রফিক, বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব আটলান্টিক কাউন্টির সভাপতি শহীদ খান সহ বিভিন্ন কমিউনিটির গন্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহন করেন।