NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, এপ্রিল ২৪, ২০২৬ | ১১ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
এমপিদের শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাতিলের প্রস্তাব অনুমোদন জ্বালানি নিরাপত্তার ইতিহাসে সবচেয়ে বড় হুমকিতে বিশ্ব : আইইএর প্রধান হরমুজে মাইন বসাতে দেখলেই গুলির নির্দেশ ট্রাম্পের নিউজিল্যান্ডের বিপক্ষে রেকর্ড জয়ে সিরিজ বাংলাদেশের চরিত্রের প্রয়োজনে পবিত্র কোরআন শিখেছিলেন ইয়ামি গৌতম দেশের স্বার্থে বিরোধীদলের সঙ্গে যেকোনো আলোচনায় রাজি বিএনপি : প্রধানমন্ত্রী যুদ্ধবিরতি স্থায়ী সমাধানে তৎপর পাকিস্তান যে ৩ কারণে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা বাধাগ্রস্ত হচ্ছে, জানালেন ইরানের প্রেসিডেন্ট মার্কিন নৌবাহিনীর সচিবের হঠাৎ পদত্যাগ, তৎক্ষণাৎ কার্যকর লন্ডন ফিল্ম ফেস্টিভ্যালে রাফীর ‘প্রেশার কুকার’
Logo
logo

৪ গোল হজম করে মেজাজ হারালেন মার্তিনেজ


খবর   প্রকাশিত:  ০১ জানুয়ারী, ২০২৬, ১০:০১ এএম

৪ গোল হজম করে মেজাজ হারালেন মার্তিনেজ

এমিরেটস স্টেডিয়ামে মঙ্গলবার রাতে অ্যাস্টন ভিলাকে ৪–১ গোলে হারিয়েছে আর্সেনাল। এই হারের মধ্য দিয়ে থেমে গেছে ভিলার টানা ১১ ম্যাচের জয়যাত্রা। লিগের শীর্ষে থাকা আর্সেনালের বিপক্ষে চার গোল হজম করায় স্পষ্টভাবেই হতাশ ও ক্ষুব্ধ ছিলেন অ্যাস্টন ভিলার আর্জেন্টাইন গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজ। 

ম্যাচ শেষে তার অস্বস্তি আরও বেড়ে যায় দর্শকদের কটাক্ষে।

ম্যাচের শেষ বাঁশি বাজার পর টানেলে ফেরার পথে আর্সেনাল সমর্থকেরা আর্জেন্টাইন বিশ্বকাপজয়ী গোলরক্ষককে লক্ষ্য করে বিদ্রূপ করতে থাকেন। 

 

সে সময় এক সমর্থক চিৎকার করে বলেন, ‘ইউ আর র‍্যাটল্ড!’ (তুমি নার্ভাস হয়ে পড়েছ)। এতে মার্তিনেজ আরও ক্ষুব্ধ হয়ে ওঠেন।

 

ক্ষুব্ধ ও উত্তেজিত অবস্থায় মার্তিনেজকে দর্শকদের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকাতে দেখা যায়।

এ সময় মার্তিনেজকে টেনে নিয়ে যান নিরাপত্তাকর্মীরা। 

 

সামাজিক যোগাযোগমাধ্যমে ইতিমধ্যেই সেই মুহূর্তের ভিডিও ছড়িয়ে পড়েছে, যা নিয়ে শুরু হয়েছে ব্যপক আলোচনা-সমালোচনা।

এদিকে, আজকের জয়ে লিগে মাত্র দুই হার নিয়ে বছর শেষ করল আর্সেনাল। লিগে ১৯ ম্যাচে ৪৫ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে তারা।

সমান ম্যাচে ৩৯ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে অ্যাস্টন ভিলা। আর এক ম্যাচ কম খেলে ৪০ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে গার্দিওলার ম্যানচেস্টার সিটি।