NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, এপ্রিল ২৪, ২০২৬ | ১১ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
এমপিদের শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাতিলের প্রস্তাব অনুমোদন জ্বালানি নিরাপত্তার ইতিহাসে সবচেয়ে বড় হুমকিতে বিশ্ব : আইইএর প্রধান হরমুজে মাইন বসাতে দেখলেই গুলির নির্দেশ ট্রাম্পের নিউজিল্যান্ডের বিপক্ষে রেকর্ড জয়ে সিরিজ বাংলাদেশের চরিত্রের প্রয়োজনে পবিত্র কোরআন শিখেছিলেন ইয়ামি গৌতম দেশের স্বার্থে বিরোধীদলের সঙ্গে যেকোনো আলোচনায় রাজি বিএনপি : প্রধানমন্ত্রী যুদ্ধবিরতি স্থায়ী সমাধানে তৎপর পাকিস্তান যে ৩ কারণে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা বাধাগ্রস্ত হচ্ছে, জানালেন ইরানের প্রেসিডেন্ট মার্কিন নৌবাহিনীর সচিবের হঠাৎ পদত্যাগ, তৎক্ষণাৎ কার্যকর লন্ডন ফিল্ম ফেস্টিভ্যালে রাফীর ‘প্রেশার কুকার’
Logo
logo

খালেদা জিয়া আপনি জিতে গেলেন আসলে : পরীমনি


খবর   প্রকাশিত:  ৩০ ডিসেম্বর, ২০২৫, ০৯:১২ পিএম

খালেদা জিয়া আপনি জিতে গেলেন আসলে : পরীমনি

বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোকের ছায়া মোটা দাগে পড়েছে দেশের সংস্কৃতি অঙ্গনে। শিল্পীদের সোশ্যাল হ্যান্ডল ভারী হয়েছে দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসনকে হারানোর বেদনায়। অভিনেত্রী পরীমনিও আছেন এ তালিকায়। 

নিজের ফেসবুকে দেওয়া এক পোস্টে বেগম জিয়াকে নিয়ে পরীমনি লিখেছেন, ‘তিনি চলে গেলেন..! তিনি সয়ে গেলেন, তিনি রয়ে গেলেন।

তিনি এভাবেই থেকে গেলেন এই মানচিত্রে। বেগম খালেদা জিয়া আপনি জিতে গেলেন আসলে।’ 

 

 

এর আগে ২৫ ডিসেম্বর তারেক রহমানকে নিয়ে পরীমনি লিখেছিলেন, ‘আজ এ দেশের মানুষ চায়…’ যখন বললেন একদম শিরদাঁড়ায় এসে বিঁধল। কী যে এক মুগ্ধতা ছড়িয়ে পড়ল চারিদিকে! শান্তি নেমে আসুক সবার জীবনে আর কিছু চাওয়ার নেই।

 

 

অনেক দিন ধরে অসুস্থ ছিলেন খালেদা জিয়া। ভুগছিলেন শারীরিক বিভিন্ন জটিলতায়। এভারকেয়ার হাসপাতালে ছিলেন চিকিৎসাধীন। আজ ৩০ ডিসেম্বর সকাল ৬টায় সেখানেই শেষনিঃশ্বাস ত্যাগ করেন এ নেত্রী।