NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, এপ্রিল ২৪, ২০২৬ | ১১ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
এমপিদের শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাতিলের প্রস্তাব অনুমোদন জ্বালানি নিরাপত্তার ইতিহাসে সবচেয়ে বড় হুমকিতে বিশ্ব : আইইএর প্রধান হরমুজে মাইন বসাতে দেখলেই গুলির নির্দেশ ট্রাম্পের নিউজিল্যান্ডের বিপক্ষে রেকর্ড জয়ে সিরিজ বাংলাদেশের চরিত্রের প্রয়োজনে পবিত্র কোরআন শিখেছিলেন ইয়ামি গৌতম দেশের স্বার্থে বিরোধীদলের সঙ্গে যেকোনো আলোচনায় রাজি বিএনপি : প্রধানমন্ত্রী যুদ্ধবিরতি স্থায়ী সমাধানে তৎপর পাকিস্তান যে ৩ কারণে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা বাধাগ্রস্ত হচ্ছে, জানালেন ইরানের প্রেসিডেন্ট মার্কিন নৌবাহিনীর সচিবের হঠাৎ পদত্যাগ, তৎক্ষণাৎ কার্যকর লন্ডন ফিল্ম ফেস্টিভ্যালে রাফীর ‘প্রেশার কুকার’
Logo
logo

লস অ্যাঞ্জেলেসে বিস্ফোরণের পর জরুরি নির্দেশনা জারি


খবর   প্রকাশিত:  ২৮ ডিসেম্বর, ২০২৫, ০৯:১২ পিএম

লস অ্যাঞ্জেলেসে বিস্ফোরণের পর জরুরি নির্দেশনা জারি

ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেসের উত্তর-পশ্চিমাঞ্চলের ক্যাস্টেইক এলাকায় একটি গ্যাসলাইনে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। শনিবার (২৭ ডিসেম্বর) বিকেলে এই বিস্ফোরণের পর জরুরি ব্যবস্থা গ্রহণ করে স্থানীয় কর্তৃপক্ষ। 

ঘটনার কারণে লস অ্যাঞ্জেলেসের ৫ নম্বর ফ্রিওয়ের একটি অংশ অনির্দিষ্ট সময়ের জন্য বন্ধ করে দেওয়া হয় এবং আশপাশের বাসিন্দাদের ঘরের ভেতরে অবস্থান করতে বলা হয়। 

লস অ্যাঞ্জেলেস কাউন্টি ফায়ার ডিপার্টমেন্ট জানায়, বিকেল ৪টা ২০ মিনিটের দিকে রিজ রুট রোড ও পাইন ক্রেস্ট প্লেসের কাছে বিস্ফোরণের খবর পাওয়া যায়।

তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর নেই বলে নিশ্চিত করেছেন ফায়ার ক্যাপ্টেন ব্রায়ান কাইট।

 

বিকেল ৫টা ১২ মিনিটে ক্যালিফোর্নিয়া হাইওয়ে পেট্রোল নিরাপত্তার কারণে ফ্রিওয়ের সব লেন বন্ধ করে দেয়। পরে বিকেল ৫টা ৪০ মিনিটে ক্যাস্টেইক এলাকার বেশিরভাগ অংশে নিরাপদ স্থানে থাকার নির্দেশনা জারি করা হয়। বাসিন্দাদের দরজা-জানালা ও ভেন্ট বন্ধ রাখা এবং এইচভিএসি সিস্টেম বন্ধ করার নির্দেশ দেওয়া হয়।

 

সন্ধ্যা ৬টার দিকে সংশ্লিষ্ট গ্যাস কম্পানি গ্যাসলাইনের দুই পাশের সংযোগ বন্ধ করে দেয়। তবে গ্যাস লিক পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে অগ্নিনির্বাপক দল ঘটনাস্থলে কাজ চালিয়ে যায়। বিস্ফোরণের সঠিক কারণ এখনো জানা যায়নি।