NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, এপ্রিল ২৪, ২০২৬ | ১১ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
এমপিদের শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাতিলের প্রস্তাব অনুমোদন জ্বালানি নিরাপত্তার ইতিহাসে সবচেয়ে বড় হুমকিতে বিশ্ব : আইইএর প্রধান হরমুজে মাইন বসাতে দেখলেই গুলির নির্দেশ ট্রাম্পের নিউজিল্যান্ডের বিপক্ষে রেকর্ড জয়ে সিরিজ বাংলাদেশের চরিত্রের প্রয়োজনে পবিত্র কোরআন শিখেছিলেন ইয়ামি গৌতম দেশের স্বার্থে বিরোধীদলের সঙ্গে যেকোনো আলোচনায় রাজি বিএনপি : প্রধানমন্ত্রী যুদ্ধবিরতি স্থায়ী সমাধানে তৎপর পাকিস্তান যে ৩ কারণে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা বাধাগ্রস্ত হচ্ছে, জানালেন ইরানের প্রেসিডেন্ট মার্কিন নৌবাহিনীর সচিবের হঠাৎ পদত্যাগ, তৎক্ষণাৎ কার্যকর লন্ডন ফিল্ম ফেস্টিভ্যালে রাফীর ‘প্রেশার কুকার’
Logo
logo

ওসমান হাদি স্মরণে বিপিএলে ১ মিনিট নীরবতা, মুশফিকের মোনাজাত


খবর   প্রকাশিত:  ২৭ ডিসেম্বর, ২০২৫, ১০:১২ এএম

ওসমান হাদি স্মরণে বিপিএলে ১ মিনিট নীরবতা, মুশফিকের মোনাজাত

১২তম বিপিএলের আসর শুরু হয়েছে আজ। তবে এবারের বিপিএলটা শুরু হলো একটু ভিন্নভাবে। বিপিএলের শুরুতেই শহীদ ওসমান হাদিকে সম্মান জানানো হলো ভিন্নভাবে।

গত ১২ ডিসেম্বর সন্ত্রাসীর গুলিতে গুরুতর আহত হন জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম যোদ্ধা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদি, এরপর গত ১৮ ডিসেম্বর রাতে সিঙ্গাপুরের একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তার স্মরণে বিসিবি আগেও ফেসবুক পোস্টে শোকবার্তা জানিয়েছে। আজ বিপিএলের শুরুর দিনেও তাকে উৎসর্গ করে এক মিনিট নিরবতা পালন করা হয়। 

বিপিএলের শুরুতে আজ মুখোমুখি সিলেট টাইটান্স ও রাজশাহী ওয়ারিয়র্স। সেই ম্যাচের শুরুতে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে হাজির ছিলেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলসহ আরও অনেকে।

বিপিএল শুরুর ঠিক আগে ওসমান হাদি স্মরণে এক মিনিট নিরবতা পালনের আহ্বান করা হয়। ঠিক তখনই রাজশাহী তারকা মুশফিকুর রহিমকে দেখা যায় অন্যভাবে। তিনি মোনাজাত ধরে দোয়া করছিলেন তখন। 

অনুষ্ঠানের শুরুতে কোরআন তিলাওয়াত ও জাতীয় সংগীত পরিবেশন করা শেষে বেলুন উড়িয়ে বিপিএলের পর্দা উন্মোচন করেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। বিপিএলে আজ আছে দুই ম্যাচ। প্রথম ম্যাচের শেষে হবে সাংস্কৃতিক অনুষ্ঠান।