NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, এপ্রিল ২৪, ২০২৬ | ১১ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
এমপিদের শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাতিলের প্রস্তাব অনুমোদন জ্বালানি নিরাপত্তার ইতিহাসে সবচেয়ে বড় হুমকিতে বিশ্ব : আইইএর প্রধান হরমুজে মাইন বসাতে দেখলেই গুলির নির্দেশ ট্রাম্পের নিউজিল্যান্ডের বিপক্ষে রেকর্ড জয়ে সিরিজ বাংলাদেশের চরিত্রের প্রয়োজনে পবিত্র কোরআন শিখেছিলেন ইয়ামি গৌতম দেশের স্বার্থে বিরোধীদলের সঙ্গে যেকোনো আলোচনায় রাজি বিএনপি : প্রধানমন্ত্রী যুদ্ধবিরতি স্থায়ী সমাধানে তৎপর পাকিস্তান যে ৩ কারণে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা বাধাগ্রস্ত হচ্ছে, জানালেন ইরানের প্রেসিডেন্ট মার্কিন নৌবাহিনীর সচিবের হঠাৎ পদত্যাগ, তৎক্ষণাৎ কার্যকর লন্ডন ফিল্ম ফেস্টিভ্যালে রাফীর ‘প্রেশার কুকার’
Logo
logo

ইউক্রেনের ওডেসায় মধ্যরাতে রুশ হামলায় বিদ্যুৎ বিপর্যয়


খবর   প্রকাশিত:  ২৪ ডিসেম্বর, ২০২৫, ১০:১২ এএম

ইউক্রেনের ওডেসায় মধ্যরাতে রুশ হামলায় বিদ্যুৎ বিপর্যয়

ইউক্রেনের কৃষ্ণ সাগরের গুরুত্বপূর্ণ বন্দর শহর ওডেসায় হামলা চালিয়েছে রুশ বাহিনী। এই হামলায় ব্যাপক বিদ্যুৎ বিভ্রাটের সৃষ্টি হয়েছে। হামলার ফলে একটি বড় বন্দরে আগুন লাগে এবং হাজার হাজার মানুষ বিদ্যুৎহীন হয়ে পড়ে।

সোমবার (২২ ডিসেম্বর) গভীর রাতের এ হামলায় জাহাজ ও বন্দর এলাকার কিছু স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়। আঞ্চলিক গভর্নর ওলেহ কিপার জানান, এটি ২৪ ঘণ্টার মধ্যে ওডেসা অঞ্চলে দ্বিতীয় হামলা। তিনি বলেন, হামলার পর জরুরি সেবা সংস্থাগুলো পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে।

হামলার পর প্রাথমিকভাবে বড় ধরনের হতাহতের খবর পাওয়া যায়নি। এর আগের এক হামলায় ওডেসা অঞ্চলের বন্দর ও জ্বালানি অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়। ওই হামলার ফলে একটি বড় বন্দরে আগুন লাগে এবং হাজার হাজার মানুষ বিদ্যুৎহীন হয়ে পড়ে।

ইউক্রেনের উপ-প্রধানমন্ত্রী ওলেক্সি কুলেবা বলেন, রাশিয়া পরিকল্পিতভাবে বন্দর ও জ্বালানি স্থাপনাগুলোতে হামলা চালাচ্ছে, যাতে সামুদ্রিক পরিবহণ ও সরবরাহ ব্যবস্থা ব্যাহত হয়। 

তিনি জানান, সর্বশেষ হামলায় পিভডেনি বন্দরে আগুন লাগে এবং সেখানে থাকা প্রায় ৩০টি কনটেইনারে সংরক্ষিত ময়দা ও ভোজ্য তেল পুড়ে যায়। 

 

 

কুলেবা আরও বলেন, জ্বালানি অবকাঠামোর ক্ষতির কারণে ওডেসা অঞ্চলের এক লাখ ২০ হাজারের বেশি গ্রাহকের বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে গেছে। 

স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এসব হামলায় অন্তত একজন আহত হয়েছেন। রাশিয়া এ বিষয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি।

ইউক্রেনীয় কর্মকর্তারা জানিয়েছেন, সাম্প্রতিক সপ্তাহগুলোতে রাশিয়া ওডেসা বন্দর ও আশপাশের এলাকায় হামলা বাড়িয়েছে। এতে কৃষ্ণ সাগরে ইউক্রেনের চলাচল সীমিত করা এবং প্রতিবেশী মলদোভার দিকে গুরুত্বপূর্ণ সরবরাহ পথ ব্যাহত করার চেষ্টা করা হচ্ছে। এদিকে পাল্টা হিসেবে রাশিয়ার সামুদ্রিক সরবরাহ ব্যবস্থায় হামলা জোরদার করেছে ইউক্রেন।