NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, এপ্রিল ২৪, ২০২৬ | ১১ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
এমপিদের শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাতিলের প্রস্তাব অনুমোদন জ্বালানি নিরাপত্তার ইতিহাসে সবচেয়ে বড় হুমকিতে বিশ্ব : আইইএর প্রধান হরমুজে মাইন বসাতে দেখলেই গুলির নির্দেশ ট্রাম্পের নিউজিল্যান্ডের বিপক্ষে রেকর্ড জয়ে সিরিজ বাংলাদেশের চরিত্রের প্রয়োজনে পবিত্র কোরআন শিখেছিলেন ইয়ামি গৌতম দেশের স্বার্থে বিরোধীদলের সঙ্গে যেকোনো আলোচনায় রাজি বিএনপি : প্রধানমন্ত্রী যুদ্ধবিরতি স্থায়ী সমাধানে তৎপর পাকিস্তান যে ৩ কারণে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা বাধাগ্রস্ত হচ্ছে, জানালেন ইরানের প্রেসিডেন্ট মার্কিন নৌবাহিনীর সচিবের হঠাৎ পদত্যাগ, তৎক্ষণাৎ কার্যকর লন্ডন ফিল্ম ফেস্টিভ্যালে রাফীর ‘প্রেশার কুকার’
Logo
logo

আসিফ আকবরের ছোট ছেলেও বিয়ে করলেন


খবর   প্রকাশিত:  ২৪ ডিসেম্বর, ২০২৫, ১০:১২ এএম

আসিফ আকবরের ছোট ছেলেও বিয়ে করলেন

কণ্ঠশিল্পী আসিফ আকবরের ছেলে শাফকাত আসিফ রণ বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন তিন বছর আগে। এবার ছোট ছেলেও বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন। বিষয়টি গায়ক নিজেই সামাজিক যোগাযোগ মাধ্যমে জানিয়েছেন।

এক ফেসবুক পোস্টে আসিফ লিখেছেন, ‘আমাদের ছোট ছেলে শাফায়াত আসিফ রুদ্র আজ বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছে।

জনাব বাদল শাহরিয়ারের মেয়ে লামিয়া তানজিম শ্রেয়সী এখন আমাদের বৌমা। এবার আত্মীয়তা ব্রাহ্মণবাড়িয়ায়।’

 


 

সবার কাছে দোয়া চেয়ে আসিফ বলেন, ‘রুদ্র এবং শ্রেয়সী নতুন জীবনে পদার্পণ করেছে। তাদের দাম্পত‍্য জীবন সুখী এবং সুন্দর হোক।

আপনাদের কাছে আমার ছেলে এবং বৌমার জন‍্য দোয়া চাই।’

 

বড় ছেলে এই বিয়েতে উপস্থিত হতে পারেনি জানিয়ে আসিফ বলেন, ‘আমার বড় ছেলে শাফকাত আসিফ রণ কানাডার টরন্টোতে একটি ব‍্যাংকে সাইবার সিকিউরিটি নিয়ে কাজ করে, ছুটি মেলেনি। টরন্টোতেই বড় বৌমা ইসমাত শেহরীন ঈশিতার পরীক্ষা থাকায় তারা বিয়েতে অনুপস্থিত। তাদের খুব মিস করছি, আর এটাই জীবন।

সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন।’