NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, এপ্রিল ২৪, ২০২৬ | ১১ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
এমপিদের শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাতিলের প্রস্তাব অনুমোদন জ্বালানি নিরাপত্তার ইতিহাসে সবচেয়ে বড় হুমকিতে বিশ্ব : আইইএর প্রধান হরমুজে মাইন বসাতে দেখলেই গুলির নির্দেশ ট্রাম্পের নিউজিল্যান্ডের বিপক্ষে রেকর্ড জয়ে সিরিজ বাংলাদেশের চরিত্রের প্রয়োজনে পবিত্র কোরআন শিখেছিলেন ইয়ামি গৌতম দেশের স্বার্থে বিরোধীদলের সঙ্গে যেকোনো আলোচনায় রাজি বিএনপি : প্রধানমন্ত্রী যুদ্ধবিরতি স্থায়ী সমাধানে তৎপর পাকিস্তান যে ৩ কারণে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা বাধাগ্রস্ত হচ্ছে, জানালেন ইরানের প্রেসিডেন্ট মার্কিন নৌবাহিনীর সচিবের হঠাৎ পদত্যাগ, তৎক্ষণাৎ কার্যকর লন্ডন ফিল্ম ফেস্টিভ্যালে রাফীর ‘প্রেশার কুকার’
Logo
logo

ওসমান হাদিকে বিপিএলের জার্সি উৎসর্গ রাজশাহীর


খবর   প্রকাশিত:  ২১ ডিসেম্বর, ২০২৫, ১০:১২ এএম

ওসমান হাদিকে বিপিএলের জার্সি উৎসর্গ রাজশাহীর

শহীদ ওসমান হাদির প্রতি শ্রদ্ধা জানিয়ে বিপিএলের জার্সি উৎসর্গ করেছে রাজশাহী ওয়ারিয়র্স। এক বার্তায় বিষয়টি নিশ্চিত করেছে ফ্র্যাঞ্চাইজিটি।

হাদির প্রতি সম্মান জানিয়ে জার্সি উন্মোচন অনুষ্ঠানও না করার সিদ্ধান্ত নিয়েছে রাজশাহী। হাদির ছবি নিজেদের সামাজিক মাধ্যমে পোস্ট করে তারা লিখেছে, ‘প্রিয় সমর্থকবৃন্দ, ক্ষণজন্মা ওয়ারিয়র্স শহীদ শরিফ ওসমান হাদির নামে জার্সি উৎসর্গ করে, জার্সি উন্মোচন অনুষ্ঠান না করার সিদ্ধান্ত নিয়েছে রাজশাহী ওয়ারিয়র্স।

তবে ভক্ত-সমর্থকদের প্রত্যাশাকে সম্মান জানিয়ে ২১ ডিসেম্বর ২০২৫ আমাদের অফিশিয়াল সোশ্যাল মিডিয়া হ্যান্ডলসমূহে জার্সিটি আনভেল করা হবে।’

 

গত ১২ ডিসেম্বর গুলিবদ্ধ হন হাদি। গত এক সপ্তাহ মৃত্যুর সঙ্গে লড়ে সিঙ্গাপুরে শেষনিঃশ্বাস ত্যাগ করেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী। আজ (শনিবার) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অবস্থিত জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধি চত্বরে দাফন করা হয় হাদিকে।

 

আগামী ২৬ ডিসেম্বর থেকে বিপিএল শুরু হওয়ার কথা রয়েছে। আর ৬ দলের ফাইনাল হওয়ার কথা রয়েছে ২৩ জানুয়ারি মিরপুরে।