NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, এপ্রিল ২৫, ২০২৬ | ১১ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
এমপিদের শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাতিলের প্রস্তাব অনুমোদন জ্বালানি নিরাপত্তার ইতিহাসে সবচেয়ে বড় হুমকিতে বিশ্ব : আইইএর প্রধান হরমুজে মাইন বসাতে দেখলেই গুলির নির্দেশ ট্রাম্পের নিউজিল্যান্ডের বিপক্ষে রেকর্ড জয়ে সিরিজ বাংলাদেশের চরিত্রের প্রয়োজনে পবিত্র কোরআন শিখেছিলেন ইয়ামি গৌতম দেশের স্বার্থে বিরোধীদলের সঙ্গে যেকোনো আলোচনায় রাজি বিএনপি : প্রধানমন্ত্রী যুদ্ধবিরতি স্থায়ী সমাধানে তৎপর পাকিস্তান যে ৩ কারণে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা বাধাগ্রস্ত হচ্ছে, জানালেন ইরানের প্রেসিডেন্ট মার্কিন নৌবাহিনীর সচিবের হঠাৎ পদত্যাগ, তৎক্ষণাৎ কার্যকর লন্ডন ফিল্ম ফেস্টিভ্যালে রাফীর ‘প্রেশার কুকার’
Logo
logo

ঢাকায় ওসমান হাদির জানাজা শনিবার


খবর   প্রকাশিত:  ১৯ ডিসেম্বর, ২০২৫, ১০:১২ এএম

ঢাকায় ওসমান হাদির জানাজা শনিবার

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান বিন হাদির লাশ দেশে আনার প্রস্তুতি সম্পন্ন হয়েছে। বাংলাদেশ বিমানের একটি বাণিজ্যিক ফ্লাইটে শুক্রবার (১৯ ডিসেম্বর) স্থানীয় সময় বিকাল ৩টা ৫০ মিনিটে তার লাশ ঢাকার উদ্দেশে রওনা হবে। ফ্লাইটটি ঢাকায় অবতরণের সম্ভাব্য সময় শুক্রবার সন্ধ্যা ৬টা ৫ মিনিট।

শুক্রবার সকাল ১০টায় সিঙ্গাপুরের অ্যাঙ্গুইলা মসজিদে তার প্রথম জানাজা হবে। আর বাংলাদেশে শনিবার বাদ জোহর তার দ্বিতীয় জানাজা ঢাকার মানিক মিয়া অ্যাভিনিউতে অনুষ্ঠিত হবে। এরপর তার দাফনের আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হবে।

গত শুক্রবার দুপুরে রাজধানীর বিজয়নগর এলাকায় সন্ত্রাসীদের ছোড়া গুলিতে আহত হন হাদি। তাৎক্ষণিক তাকে ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়া হয়। এরপর সেখানে অস্ত্রোপাচার শেষে উন্নত চিকিৎসার জন্য রাতে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়।

সেখানে কয়েকদিন চিকিৎসার পর গত সোমবার (১৫ ডিসেম্বর) এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে সিঙ্গাপুরে নিয়ে যাওয়া হয়। তিন দিনের মাথায় বৃহস্পতিবার রাতে হাদির মৃত্যুর খবর পায় দেশ।

হাদির মৃত্যুতে দেশে-বিদেশে শোকের ছায়া নেমে এসেছে। সর্বস্তরের মানুষ তার আত্মার মাগফিরাত কামনা করছেন।

এদিকে ওসমান শরিফ হাদির মৃত্যুতে এক দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে সরকার। শনিবার (২০ডিসেম্বর) সারাদেশে শোক পালনের আহ্বান জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, ওই দিন সকল সরকারি, আধা সরকারি প্রতিষ্ঠান ও বিদেশে দূতাবাসে পতাকা অর্ধনমিত রাখা হবে। শুক্রবার দেশের মসজিদ, মন্দিরসহ সব উপাসনালয়ে হাদির জন্য প্রার্থনা করা হবে। সবাই আপনারা শরিক হবেন। বৃহস্পতিবার রাতে জাতির উদ্দেশে দেয়া ভাষণে প্রধান উপদেষ্টা এই কথা জানান।