NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, এপ্রিল ২৪, ২০২৬ | ১১ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
এমপিদের শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাতিলের প্রস্তাব অনুমোদন জ্বালানি নিরাপত্তার ইতিহাসে সবচেয়ে বড় হুমকিতে বিশ্ব : আইইএর প্রধান হরমুজে মাইন বসাতে দেখলেই গুলির নির্দেশ ট্রাম্পের নিউজিল্যান্ডের বিপক্ষে রেকর্ড জয়ে সিরিজ বাংলাদেশের চরিত্রের প্রয়োজনে পবিত্র কোরআন শিখেছিলেন ইয়ামি গৌতম দেশের স্বার্থে বিরোধীদলের সঙ্গে যেকোনো আলোচনায় রাজি বিএনপি : প্রধানমন্ত্রী যুদ্ধবিরতি স্থায়ী সমাধানে তৎপর পাকিস্তান যে ৩ কারণে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা বাধাগ্রস্ত হচ্ছে, জানালেন ইরানের প্রেসিডেন্ট মার্কিন নৌবাহিনীর সচিবের হঠাৎ পদত্যাগ, তৎক্ষণাৎ কার্যকর লন্ডন ফিল্ম ফেস্টিভ্যালে রাফীর ‘প্রেশার কুকার’
Logo
logo

ভারতকে ৩ লজ্জার রেকর্ড উপহার দিল দ. আফ্রিকা


খবর   প্রকাশিত:  ১২ ডিসেম্বর, ২০২৫, ০২:১২ পিএম

ভারতকে ৩ লজ্জার রেকর্ড উপহার দিল দ. আফ্রিকা

মোহালির মুল্লানপুরে বৃহস্পতিবারের রাতটা ভারতীয় ক্রিকেট দল ভুলেই যেতে চাইবে। পাঁচ ম্যাচের টি–টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে দক্ষিণ আফ্রিকার কাছে ভারত হেরে গেছে ৫১ রানের বড় ব্যবধানে। এই হারের ফলে ভারত গড়ে ফেলেছে ৩টি লজ্জার রেকর্ড।

প্রথমে ব্যাট করে দক্ষিণ আফ্রিকা ২১৩ রান তোলে। কুইন্টন ডি কক ৪৬ বলে ৯০ রান করেন। পরে ব্যাট করতে নেমে ভারত ১৬২ রানে অলআউট হয়। তিলক ভার্মা অর্ধশতক করেও দলকে বাঁচাতে পারেননি।

এর ফলে ভারত প্রথমবারের মতো ঘরের মাঠে টি–টোয়েন্টিতে ৫০ রানের বেশি ব্যবধানে হারল। এর আগে দক্ষিণ আফ্রিকা ২০২২ সালে ইন্দোরে ভারতের বিরুদ্ধে ৪৯ রানের জয় পেয়েছিল। ২০১৬ সালে নাগপুরে নিউজিল্যান্ড ভারতের বিরুদ্ধে ৪৭ রানে জিতেছিল। 

দেশের বাইরে অবশ্য এর চেয়েও বড় রানে হারার অভ্যাস ভারতের আছে। দেশটির সবচেয়ে বড় টি–টোয়েন্টি হার এসেছিল ২০১৯ সালে, ওয়েলিংটনে। সেদিন নিউজিল্যান্ডের কাছে ৮০ রানে হেরেছিল ভারত।

এই ম্যাচের পর টি–টোয়েন্টিতে ভারতকে রেকর্ড ১৩ বার হারানো দল বনে গেল দক্ষিণ আফ্রিকা। এর আগে ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া ১২ বার করে ভারতকে হারিয়েছিল। নিউজিল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজ ১০ বার করে জিতেছে।

এই ম্যাচে ভারতের সব দশ উইকেটই নেন দক্ষিণ আফ্রিকার পেসাররা। টি–টোয়েন্টি ক্রিকেটে ভারতের বিরুদ্ধে সব উইকেট পেসারদের নেওয়ার ঘটনা এটাই প্রথম। এর আগে ২০২৪ টি–টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে এবং ২০২২ সালে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ভারত ৯টি উইকেট পেসারদের কাছে হারিয়েছিল।

আরেকটি তথ্য হলো, জসপ্রিত বুমরা ও অর্শদীপ সিং একসঙ্গে খেললে ভারত এর আগে কখনো টি–টোয়েন্টিতে হারেনি। এই ম্যাচের আগে দুজনকে নিয়ে ভারত ১৩ ম্যাচে জিতেছিল। এর মধ্যে ছিল ২০২৪ টি–টোয়েন্টি বিশ্বকাপের সব আটটি জয়। এবার প্রথমবার দুইজন একসঙ্গে খেলেও দল হেরে গেল।