NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, এপ্রিল ২৫, ২০২৬ | ১১ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
এমপিদের শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাতিলের প্রস্তাব অনুমোদন জ্বালানি নিরাপত্তার ইতিহাসে সবচেয়ে বড় হুমকিতে বিশ্ব : আইইএর প্রধান হরমুজে মাইন বসাতে দেখলেই গুলির নির্দেশ ট্রাম্পের নিউজিল্যান্ডের বিপক্ষে রেকর্ড জয়ে সিরিজ বাংলাদেশের চরিত্রের প্রয়োজনে পবিত্র কোরআন শিখেছিলেন ইয়ামি গৌতম দেশের স্বার্থে বিরোধীদলের সঙ্গে যেকোনো আলোচনায় রাজি বিএনপি : প্রধানমন্ত্রী যুদ্ধবিরতি স্থায়ী সমাধানে তৎপর পাকিস্তান যে ৩ কারণে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা বাধাগ্রস্ত হচ্ছে, জানালেন ইরানের প্রেসিডেন্ট মার্কিন নৌবাহিনীর সচিবের হঠাৎ পদত্যাগ, তৎক্ষণাৎ কার্যকর লন্ডন ফিল্ম ফেস্টিভ্যালে রাফীর ‘প্রেশার কুকার’
Logo
logo

পেসার আল আমিনের বিরুদ্ধে যৌতুক চেয়ে বউ পেটানোর অভিযোগ


খবর   প্রকাশিত:  ০১ এপ্রিল, ২০২৫, ০৪:৫৯ পিএম

>
পেসার আল আমিনের বিরুদ্ধে যৌতুক চেয়ে বউ পেটানোর অভিযোগ

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের পেসার আল আমিন হোসেনের বিরুদ্ধে মিরপুর মডেল থানায় তার স্ত্রী একটি লিখিত অভিযোগ করেছে। বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) আল আমিনের স্ত্রী থানায় এসে এ লিখিত অভিযোগ করেন। 

মিরপুর মডেল থানা সূত্রে জানা যায়, ক্রিকেটার আল আমিনের স্ত্রী যৌতুকের দাবি ও মারধর সংক্রান্ত একটি অভিযোগ করেছেন। অভিযোগটি যাচাই-বাছাই চলছে। 

 

বিষয়টি নিশ্চিত করে মিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তাজিরুর রহমান বিষয়টি ঢাকা পোস্টকে বলেন, জাতীয় দলের ক্রিকেটার আল আমিন হোসেন এর বিরুদ্ধে তার স্ত্রী একটি লিখিত অভিযোগ করেছেন। তার অভিযোগের বিষয়ে আমরা যাচাই-বাছাই ও তদন্ত করছি। অভিযোগের সত্যতা পাওয়া গেলে এটি আমরা মামলা আকারে নথিভুক্ত করব।

ক্রিকেটার আল-আমিন ও ইসরাত দম্পতির দুই পুত্র সন্তান রয়েছে। তারাও আজ বৃহস্পতিবার তাদের মায়ের সঙ্গে থানায় আসেন।

 

ইসরাত জাহান অভিযোগ দায়েরের পর গণমাধ্যমের মুখোমুখি হয়ে বলেন, ‘সে অন্য মেয়ে নিয়ে থাকে, ২৫ আগস্ট আমাকে মারধর করেছে। তাই অভিযোগ দায়ের করেছি থানায়। তবে আমি আপোষ করতে চাই, আবারো সংসার করতে চাই।’

পেসার আল আমিন ২০২০ সালে সর্বশেষ খেলেছেন জাতীয় দলে। এরপর ঘরোয়া ক্রিকেটে নিজেকে ব্যস্ত করেছেন ৩২ বছর বয়সী এই ক্রিকেটার। জাতীয় দলে খেলার সময়ও শৃংখলা ভঙ্গের অভিযোগ উঠেছিল আল আমিনের বিরুদ্ধে। এ কারণে ২০১৫ সালের অস্ট্রেলিয়া বিশ্বকাপ থেকে দেশেও ফেরত পাঠানো হয় তাকে। নতুন করে ফের বিতর্কে জড়ালেন তিনি।