NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, এপ্রিল ২৪, ২০২৬ | ১১ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
এমপিদের শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাতিলের প্রস্তাব অনুমোদন জ্বালানি নিরাপত্তার ইতিহাসে সবচেয়ে বড় হুমকিতে বিশ্ব : আইইএর প্রধান হরমুজে মাইন বসাতে দেখলেই গুলির নির্দেশ ট্রাম্পের নিউজিল্যান্ডের বিপক্ষে রেকর্ড জয়ে সিরিজ বাংলাদেশের চরিত্রের প্রয়োজনে পবিত্র কোরআন শিখেছিলেন ইয়ামি গৌতম দেশের স্বার্থে বিরোধীদলের সঙ্গে যেকোনো আলোচনায় রাজি বিএনপি : প্রধানমন্ত্রী যুদ্ধবিরতি স্থায়ী সমাধানে তৎপর পাকিস্তান যে ৩ কারণে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা বাধাগ্রস্ত হচ্ছে, জানালেন ইরানের প্রেসিডেন্ট মার্কিন নৌবাহিনীর সচিবের হঠাৎ পদত্যাগ, তৎক্ষণাৎ কার্যকর লন্ডন ফিল্ম ফেস্টিভ্যালে রাফীর ‘প্রেশার কুকার’
Logo
logo

সেপ্টেম্বর ৪-৬ তারিখে ৪০তম ফোবানা সম্মেলন অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্রের অরল্যান্ডো শহরে


খবর   প্রকাশিত:  ২০ নভেম্বর, ২০২৫, ১০:১১ পিএম

সেপ্টেম্বর ৪-৬ তারিখে ৪০তম ফোবানা সম্মেলন অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্রের অরল্যান্ডো শহরে

ফ্লোরিডা, যুক্তরাষ্ট্র: যুক্তরাষ্ট্রের অরল্যান্ডো শহরের হলিডে ইন রিসোর্ট, ৩০১১ মেইনগেট লেন, কিসিমি, ফ্লোরিডা ৩৪৭৪৭-এ আগামী সেপ্টেম্বর ৪-৬, ২০২৬ তারিখে অনুষ্ঠিত হবে ৪০তম ফোবানা (FOBANA) সম্মেলন। সম্মেলন আয়োজক বাংলাদেশ সমিতি অব সেন্ট্রাল ফ্লোরিডা।

এতে সহযোগিতা করবে বাংলাদেশ সোসাইটি অব সেন্ট্রাল ফ্লোরিডা, অ্যাসোসিয়েশন অব ওয়ার্ল্ড ফেয়ার অ্যান্ড ফেস্ট ইউএসএ ইনকর্পোরেটেড, এবং সেন্ট্রাল ফ্লোরিডা স্পোর্টস ক্লাব ইনকর্পোরেটেড। এ বছরের সম্মেলনে প্রবাসী বাংলাদেশীদের মিলনমেলা, সাংস্কৃতিক অনুষ্ঠান, শিক্ষা ও ব্যবসায়িক আলোচনা, এবং সম্প্রদায় উন্নয়নমূলক বিভিন্ন কার্যক্রম অনুষ্ঠিত হবে। প্রবাসী ও আগ্রহীদের অংশগ্রহণের জন্য উন্মুক্ত এই সম্মেলনে সবাইকে উষ্ণভাবে আমন্ত্রণ জানানো হয়েছে।