NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, এপ্রিল ২৫, ২০২৬ | ১১ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
এমপিদের শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাতিলের প্রস্তাব অনুমোদন জ্বালানি নিরাপত্তার ইতিহাসে সবচেয়ে বড় হুমকিতে বিশ্ব : আইইএর প্রধান হরমুজে মাইন বসাতে দেখলেই গুলির নির্দেশ ট্রাম্পের নিউজিল্যান্ডের বিপক্ষে রেকর্ড জয়ে সিরিজ বাংলাদেশের চরিত্রের প্রয়োজনে পবিত্র কোরআন শিখেছিলেন ইয়ামি গৌতম দেশের স্বার্থে বিরোধীদলের সঙ্গে যেকোনো আলোচনায় রাজি বিএনপি : প্রধানমন্ত্রী যুদ্ধবিরতি স্থায়ী সমাধানে তৎপর পাকিস্তান যে ৩ কারণে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা বাধাগ্রস্ত হচ্ছে, জানালেন ইরানের প্রেসিডেন্ট মার্কিন নৌবাহিনীর সচিবের হঠাৎ পদত্যাগ, তৎক্ষণাৎ কার্যকর লন্ডন ফিল্ম ফেস্টিভ্যালে রাফীর ‘প্রেশার কুকার’
Logo
logo

অভিনেতা সাগর হুদা মারা গেছেন


খবর   প্রকাশিত:  ২৪ ডিসেম্বর, ২০২৩, ০৫:৪১ এএম

>
অভিনেতা সাগর হুদা মারা গেছেন

ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা সাগর হুদা মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। অভিনেতার মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন নির্মাতা মাবরুর রশিদ বান্নাহ।

৩০ আগস্ট রাতে তিনি স্ট্রোক করেছিলেন বলে জানা যায়।

অভিনেতা সাগর হুদার মৃত্যুতে শোক জানিয়ে নির্মাতা হাবিব শাকিল লেখেন, “আমার টিভিতে প্রচারিত প্রথম নাটক ‘মাস্টার প্ল্যানার’ দিয়ে সাগর ভাইয়ের সাথে কাজের শুরু। কিছুক্ষণ আগে মেহাজাবীন এর স্ট্যাটাস দেখে কিছুক্ষণের জন্য শরীরটা অচল হয়ে গিয়েছিল। সাগর ভাই আপনাকে তো আমরা সবাই ভালোবাসি, আপনি তো সকলের প্রিয় কথাগুলো তো এখনো বলা হয়নি ভাই। আমাদের সকলের মিলনস্থল এ আপনার আগে পৌঁছানো টা মেনে নিতে পারছি না ভাই।’

এছাড়া আরও অনেকে এই অভিনেতার মৃত্যুতে শোক জানিয়েছেন।

উল্লেখ্য, সাগর হুদা নিয়মিত নাটকে অভিনয় করতেন। সাম্প্রতিক সময়ে তার অভিনীত উল্লেখযোগ্য নাটকগুলোর মধ্যে রয়েছে- ‘বেয়াইন আই লাভ ইউ’, ‘খটকা’, ‘হারাম’, ‘ন্যাপকিন’, ‘দ্য জু’, ‘সুইপার ম্যান’, ‘আক্কেল সেলামি’, ‘শুক্রবার’ ইত্যাদি।