NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, এপ্রিল ২৪, ২০২৬ | ১১ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
এমপিদের শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাতিলের প্রস্তাব অনুমোদন জ্বালানি নিরাপত্তার ইতিহাসে সবচেয়ে বড় হুমকিতে বিশ্ব : আইইএর প্রধান হরমুজে মাইন বসাতে দেখলেই গুলির নির্দেশ ট্রাম্পের নিউজিল্যান্ডের বিপক্ষে রেকর্ড জয়ে সিরিজ বাংলাদেশের চরিত্রের প্রয়োজনে পবিত্র কোরআন শিখেছিলেন ইয়ামি গৌতম দেশের স্বার্থে বিরোধীদলের সঙ্গে যেকোনো আলোচনায় রাজি বিএনপি : প্রধানমন্ত্রী যুদ্ধবিরতি স্থায়ী সমাধানে তৎপর পাকিস্তান যে ৩ কারণে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা বাধাগ্রস্ত হচ্ছে, জানালেন ইরানের প্রেসিডেন্ট মার্কিন নৌবাহিনীর সচিবের হঠাৎ পদত্যাগ, তৎক্ষণাৎ কার্যকর লন্ডন ফিল্ম ফেস্টিভ্যালে রাফীর ‘প্রেশার কুকার’
Logo
logo

স্টারবাকস বয়কটের ডাক নিউইয়র্ক মেয়র মামদানির


খবর   প্রকাশিত:  ১৭ নভেম্বর, ২০২৫, ১০:১১ এএম

স্টারবাকস বয়কটের ডাক নিউইয়র্ক মেয়র মামদানির

নিউইয়র্কের নবনির্বাচিত মেয়র জোহরান মামদানি স্টারবাকস বয়কট করার আহ্বান জানিয়েছেন। ইউনিয়নের ‘ন্যায্য চুক্তি’ না হওয়া পর্যন্ত জনগণকে এই কফি চেইন এড়িয়ে চলতে অনুরোধ করেছেন তিনি।

সামাজিক মাধ্যম এক্স-এ দেওয়া এক পোস্টে শুক্রবার (১৪ নভেম্বর) মামদানি বলেন, স্টারবাকস কর্মীরা ন্যায্য চুক্তির জন্য লড়াই করছেন। তারা যতক্ষণ ধর্মঘটে রয়েছেন, ততক্ষণ আমি স্টারবাকস থেকে কিছুই কিনব না এবং আপনাদেরও আমাদের সঙ্গে যোগ দেওয়ার অনুরোধ জানাচ্ছি।

নিউইয়র্ক পোস্টের এক প্রতিবেদন অনুযায়ী, স্টারবাকসের কর্মীরা ‘ন্যায্য চুক্তির’ দাবিতে ধর্মঘট করছেন। রেড কাপ ডে-র দিনেই স্টারবাকস ওয়ার্কার্স ইউনাইটেড ‘রেড কাপ বিদ্রোহ’ নামে এই ধর্মঘট শুরু করছেন।

কোম্পানির সবচেয়ে ব্যস্ততম ইভেন্ট হচ্ছে রেড কাপ ডে। এসময় গ্রাহকরা বিনামূল্যে হলিডে কাপ পেতে লাইনে দাঁড়ান। ফলে কোম্পানির ওপর এই ওয়াকআউটের প্রভাব সর্বাধিক হবে বলে আশা করছে ইউনিয়ন। দেশের ২৫টিরও বেশি শহরের কর্মীরা এই ধর্মঘটে অংশ নিয়েছেন।

স্টারবাকস ওয়ার্কার্স ইউনাইটেড জানিয়েছে, স্টারবাকস আলোচনায় রাজি হয়নি। তারা সতর্ক করেছে, যদি চুক্তি সংক্রান্ত আলোচনা এগোতে না পারে, তাহলে ধর্মঘট আরো বড় হতে পারে।

তবে স্টারবাকস কর্মীদের এই দাবি প্রত্যাখ্যান করেছে। তারা বলছে, ইউনিয়নের দাবিগুলো অযৌক্তিক। কারণ কোম্পানি তাদের উচ্চ বেতন এবং সুবিধা দিচ্ছে। তাদের যুক্তি অনুযায়ী, গড়ে কর্মীরা প্রতি ঘণ্টায় ১৯ ডলার পান এবং অন্যান্য সুবিধাসহ ৩০ ডলারের বেশি উপার্জন করছেন।