NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, এপ্রিল ২৪, ২০২৬ | ১১ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
এমপিদের শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাতিলের প্রস্তাব অনুমোদন জ্বালানি নিরাপত্তার ইতিহাসে সবচেয়ে বড় হুমকিতে বিশ্ব : আইইএর প্রধান হরমুজে মাইন বসাতে দেখলেই গুলির নির্দেশ ট্রাম্পের নিউজিল্যান্ডের বিপক্ষে রেকর্ড জয়ে সিরিজ বাংলাদেশের চরিত্রের প্রয়োজনে পবিত্র কোরআন শিখেছিলেন ইয়ামি গৌতম দেশের স্বার্থে বিরোধীদলের সঙ্গে যেকোনো আলোচনায় রাজি বিএনপি : প্রধানমন্ত্রী যুদ্ধবিরতি স্থায়ী সমাধানে তৎপর পাকিস্তান যে ৩ কারণে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা বাধাগ্রস্ত হচ্ছে, জানালেন ইরানের প্রেসিডেন্ট মার্কিন নৌবাহিনীর সচিবের হঠাৎ পদত্যাগ, তৎক্ষণাৎ কার্যকর লন্ডন ফিল্ম ফেস্টিভ্যালে রাফীর ‘প্রেশার কুকার’
Logo
logo

‘বজরঙ্গি ভাইজান’-এর মুন্নি ফিরছেন ১০ বছর পর


খবর   প্রকাশিত:  ১৬ নভেম্বর, ২০২৫, ১০:১১ এএম

‘বজরঙ্গি ভাইজান’-এর মুন্নি ফিরছেন ১০ বছর পর

এক দশক আগে প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল সালমান খান অভিনীত ‘বজরঙ্গি ভাইজান’। সে সময় সিনেমাটি ব্লকবাস্টার তকমা পেয়েছিল। সিনেমাটিতে মুন্নি চরিত্রে দর্শকের মন জয় করে নিয়েছিলেন ছোট্ট হারশালি মালহোত্রা। 

সেই মুন্নি এখন প্রাপ্তবয়স্ক। এক দশক পর তিনি ফিরছেন বড় পর্দায়। বড় পরিসরে দক্ষিণী সিনেমায় হতে যাচ্ছে তার অভিষেক।

তেলেগু সুপারস্টার নন্দামুরি বালাকৃষ্ণকে নিয়ে বয়াপাট্টি শ্রেণু নির্মাণ করেছেন ‘অখণ্ডা-২’।

সিনেমাটি নিয়ে গতকাল শুক্রবার একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানেই বালাকৃষ্ণের সঙ্গে দেখা গেছে হারশালিকে। সেখানে নতুন সিনেমা নিয়ে তার প্রত্যাশার কথা জানিয়ে হারশালির অভিনয়ের ব্যাপক প্রশংসাও করেন তেলুগু সুপারস্টার।

ইনস্টাগ্রামে হারশালি লিখেন, ‘মুন্নি শুধু একটি চরিত্র ছিল না; ছিল অনুভূতি, স্মৃতি ও হৃদস্পন্দন। দর্শক তাকে যে ভালোবাসা দিয়েছে, তা আমাকে এতদিন ধরে এগিয়ে যাওয়ার শক্তি জুগিয়েছে। এত বছর ধরে আমি শিখেছি, বেড়ে উঠেছি এবং নিজেকে প্রস্তুত করেছি। কারণ, একদিন ফিরে আসতে পারি, শুধু সেই ছোট্ট মেয়ে হিসেবে নয় বরং সম্পূর্ণ নতুন এক অভিনেত্রী হিসেবে।

তিনি আরও লিখেছেন, ‘মুন্নি ছোট্ট ছিল, কিন্তু স্মৃতির ভেতর সে বড় জায়গা করে নিয়েছিল। এত বছর পর আবার একটি গল্প নিয়ে ফিরেছি। এবার শব্দের সঙ্গে নতুন এক আলো হয়ে ছড়াতে আসছি। প্রতিটি দৃশ্যে আমি আমার পুরো চেষ্টা ঢেলে দিয়েছি। এবারও চাই তোমাদের ভালোবাসা, আশীর্বাদ, হাততালি আর স্নেহ।’