NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, এপ্রিল ২৫, ২০২৬ | ১২ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
এমপিদের শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাতিলের প্রস্তাব অনুমোদন জ্বালানি নিরাপত্তার ইতিহাসে সবচেয়ে বড় হুমকিতে বিশ্ব : আইইএর প্রধান হরমুজে মাইন বসাতে দেখলেই গুলির নির্দেশ ট্রাম্পের নিউজিল্যান্ডের বিপক্ষে রেকর্ড জয়ে সিরিজ বাংলাদেশের চরিত্রের প্রয়োজনে পবিত্র কোরআন শিখেছিলেন ইয়ামি গৌতম দেশের স্বার্থে বিরোধীদলের সঙ্গে যেকোনো আলোচনায় রাজি বিএনপি : প্রধানমন্ত্রী যুদ্ধবিরতি স্থায়ী সমাধানে তৎপর পাকিস্তান যে ৩ কারণে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা বাধাগ্রস্ত হচ্ছে, জানালেন ইরানের প্রেসিডেন্ট মার্কিন নৌবাহিনীর সচিবের হঠাৎ পদত্যাগ, তৎক্ষণাৎ কার্যকর লন্ডন ফিল্ম ফেস্টিভ্যালে রাফীর ‘প্রেশার কুকার’
Logo
logo

এবার বিবিসিকে সাক্ষাৎকার দিলেন শেখ হাসিনা


খবর   প্রকাশিত:  ১৪ নভেম্বর, ২০২৫, ০৭:১১ পিএম

এবার বিবিসিকে সাক্ষাৎকার দিলেন শেখ হাসিনা

গণ-অভ্যুত্থানের মুখে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবার সাক্ষাৎকার দিলেন যুক্তরাজ্যভিত্তিক গণমাধ্যম বিবিসিকে।

জুলাইয়ের গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের অভিযোগে শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে দায়ের করা মামলার রায় আগামী সোমবার ঘোষণা হবে। তার আগেই বিবিসির গ্লোবাল অ্যাফেয়ার্স সংবাদদাতা আনবারাসান ইথিরাজন ইমেইলের মাধ্যমে এই সাক্ষাৎকার নেন।

বিবিসি জানায়, ২০২৪ সালের ৫ আগস্ট দেশ ছেড়ে পালানোর পর শেখ হাসিনার সঙ্গে ইমেইলের মাধ্যমে নেওয়া এটাই তাদের প্রথম সাক্ষাৎকার।

 

এর আগে শেখ হাসিনার আরো তিনটি সাক্ষাৎকার প্রকাশিত হয়েছিল। এগুলো প্রকাশ করে আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্স, এএফপি এবং যুক্তরাজ্যভিত্তিক দৈনিক দ্য ইনডিপেনডেন্ট। তিনটি সাক্ষাৎকারই ইমেইলে নেওয়া হয়েছিল।

বর্তমানে শেখ হাসিনার দল আওয়ামী লীগের কার্যক্রম দেশে নিষিদ্ধ।

এ ছাড়া আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনার সব ধরনের ‘বিদ্বেষমূলক বক্তব্য’ গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারে নিষেধাজ্ঞা দিয়েছে।