NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, এপ্রিল ২৪, ২০২৬ | ১১ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
এমপিদের শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাতিলের প্রস্তাব অনুমোদন জ্বালানি নিরাপত্তার ইতিহাসে সবচেয়ে বড় হুমকিতে বিশ্ব : আইইএর প্রধান হরমুজে মাইন বসাতে দেখলেই গুলির নির্দেশ ট্রাম্পের নিউজিল্যান্ডের বিপক্ষে রেকর্ড জয়ে সিরিজ বাংলাদেশের চরিত্রের প্রয়োজনে পবিত্র কোরআন শিখেছিলেন ইয়ামি গৌতম দেশের স্বার্থে বিরোধীদলের সঙ্গে যেকোনো আলোচনায় রাজি বিএনপি : প্রধানমন্ত্রী যুদ্ধবিরতি স্থায়ী সমাধানে তৎপর পাকিস্তান যে ৩ কারণে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা বাধাগ্রস্ত হচ্ছে, জানালেন ইরানের প্রেসিডেন্ট মার্কিন নৌবাহিনীর সচিবের হঠাৎ পদত্যাগ, তৎক্ষণাৎ কার্যকর লন্ডন ফিল্ম ফেস্টিভ্যালে রাফীর ‘প্রেশার কুকার’
Logo
logo

সফরের মাঝপথে পাকিস্তান ছাড়তে চান শ্রীলঙ্কার আট ক্রিকেটার


খবর   প্রকাশিত:  ১৩ নভেম্বর, ২০২৫, ১০:১১ এএম

সফরের মাঝপথে পাকিস্তান ছাড়তে চান শ্রীলঙ্কার আট ক্রিকেটার

পাকিস্তান সফর থেকে সরে দাঁড়ানোর চিন্তা করছেন শ্রীলঙ্কা দলের আটজন ক্রিকেটার। বুধবার শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ডের সূত্রে এ তথ্য জানা গেছে।

পাকিস্তানের সামা টিভিকে সেই সূত্র জানায়, পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) শ্রীলঙ্কার ক্রিকেটার ও বোর্ডের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে। এখনো সিদ্ধান্ত হয়নি সিরিজটি স্থগিত হবে কি না।

এর আগে শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ডের সূত্রে জানা যায়, পাকিস্তান সফর মাঝপথে ছেড়ে গেলে সংশ্লিষ্ট খেলোয়াড়দের দুই বছরের জন্য নিষিদ্ধ করা হতে পারে।

শ্রীলঙ্কা দল পাকিস্তান সফর অসম্পূর্ণ রেখে দেশে ফেরার অনুমতি চেয়েছিল। এ বিষয়ে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মোহসিন নকভি শ্রীলঙ্কার হাইকমিশনার ও দলের ম্যানেজারের সঙ্গে বৈঠক করেন। তিনি শ্রীলঙ্কান দলকে পূর্ণ নিরাপত্তা দেওয়ার আশ্বাস দেন।

বর্তমানে পরিস্থিতি অনিশ্চিত। এখনো চূড়ান্ত হয়নি, সফর শেষ হবে কি না বা নতুন করে সময় নির্ধারণ করা হবে কি না।