NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, এপ্রিল ২৫, ২০২৬ | ১১ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
এমপিদের শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাতিলের প্রস্তাব অনুমোদন জ্বালানি নিরাপত্তার ইতিহাসে সবচেয়ে বড় হুমকিতে বিশ্ব : আইইএর প্রধান হরমুজে মাইন বসাতে দেখলেই গুলির নির্দেশ ট্রাম্পের নিউজিল্যান্ডের বিপক্ষে রেকর্ড জয়ে সিরিজ বাংলাদেশের চরিত্রের প্রয়োজনে পবিত্র কোরআন শিখেছিলেন ইয়ামি গৌতম দেশের স্বার্থে বিরোধীদলের সঙ্গে যেকোনো আলোচনায় রাজি বিএনপি : প্রধানমন্ত্রী যুদ্ধবিরতি স্থায়ী সমাধানে তৎপর পাকিস্তান যে ৩ কারণে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা বাধাগ্রস্ত হচ্ছে, জানালেন ইরানের প্রেসিডেন্ট মার্কিন নৌবাহিনীর সচিবের হঠাৎ পদত্যাগ, তৎক্ষণাৎ কার্যকর লন্ডন ফিল্ম ফেস্টিভ্যালে রাফীর ‘প্রেশার কুকার’
Logo
logo

মহাকাশ অভিযানে যাচ্ছে চীনের সর্বকনিষ্ঠ নভোচারী ও ইঁদুর


খবর   প্রকাশিত:  ৩১ অক্টোবর, ২০২৫, ০৯:১০ এএম

মহাকাশ অভিযানে যাচ্ছে চীনের সর্বকনিষ্ঠ নভোচারী ও ইঁদুর

চীনের তিয়ানগং মহাকাশ স্টেশনে পরবর্তী মানববাহী ফ্লাইটের ক্রুদের মধ্যে থাকছে দেশটির ইতিহাসে সর্বকনিষ্ঠ নভোচারী এবং চারটি ইঁদুর।

চীন মানব মহাকাশ সংস্থার (সিএমএসএ) মুখপাত্র ঝাং জিংবো জানান, শেনঝৌ-২১ মিশন স্থানীয় সময় শুক্রবার রাত ১১টা ৪৪ মিনিটে উত্তর-পশ্চিম চীনের জিউকুয়ান স্যাটেলাইট লঞ্চ সেন্টার থেকে উৎক্ষেপণ করা হবে।

তিনজন নভোচারীর দল দ্বারা পরিচালিত হয় তিয়ানগং মহাকাশ স্টেশন। প্রতি ছয় মাসে নভোচারীদের পরিবর্তন করা হয়।

চীনের মহাকাশ কর্মসূচিতে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার সঙ্গে পাল্লা দিয়ে বিলিয়ন ডলার বিনিয়োগ করা হয়েছে।

 

এই অভিযানের নেতৃত্ব দেবেন অভিজ্ঞ মহাকাশ পাইলট ঝাং লু। তিনি দুই বছর আগে শেনঝৌ-১৫ মিশনে অংশ নিয়েছিলেন। তিনি প্রথমবারের মতো মহাকাশে যাত্রা করতে যাওয়া পেলোড বিশেষজ্ঞ ঝাং হংঝাং এবং ফ্লাইট ইঞ্জিনিয়ার উ ফেইকে নেতৃত্ব দেবেন।

 

কর্তৃপক্ষ জানিয়েছে, ৩২ বছর বয়সী উ ফেই হচ্ছেন চীনের ইতিহাসে মহাকাশ অভিযানে অংশগ্রহণকারী সর্বকনিষ্ঠ নভোচারী।

সিএমএসএ মুখপাত্র ঝাং বলেন, এই অভিযানে আরো থাকছে চারটি ইঁদুর। এর মধ্যে দুটি পুরুষ এবং দুটি নারী ইঁদুর রয়েছে। তাদের নিয়ে চীনের প্রথম মহাকাশে কক্ষপথে পরীক্ষামূলক গবেষণা চালানো হবে।

 

বিশ্বের তৃতীয় দেশ হিসেবে চীন মহাকাশ কর্মসূচির মাধ্যমে মানুষকে কক্ষপথে পাঠিয়েছে। ইতোমধ্যে মঙ্গল ও চাঁদে রোবট রোভার অবতরণ করেছে। প্রেসিডেন্ট সি চিনপিংয়ের অধীনে চীন তার ‘মহাকাশ স্বপ্ন’ বাস্তবায়নে পরিকল্পনা জোরদার করেছে।

বেইজিং জানিয়েছে, তারা ২০৩০ সালের মধ্যে চাঁদে একটি মানববাহী অভিযান পাঠানোর লক্ষ্য নিয়েছে। তারা চাঁদের পৃষ্ঠে একটি ঘাঁটি নির্মাণ করতে চায়।

 

সিএমএসএ বৃহস্পতিবার জানায়, তারা এই লক্ষ্যে ‘দৃঢ়ভাবে’ অগ্রসর হচ্ছে এবং প্রস্তুতির অংশ হিসেবে ‘গুরুত্বপূর্ণ পরীক্ষা’ চালাচ্ছে। এর  মধ্যে রয়েছে লান্যু লুনার ল্যান্ডার এবং মেংঝৌ মানববাহী মহাকাশযানের পরীক্ষা।