NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, এপ্রিল ২৪, ২০২৬ | ১১ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
এমপিদের শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাতিলের প্রস্তাব অনুমোদন জ্বালানি নিরাপত্তার ইতিহাসে সবচেয়ে বড় হুমকিতে বিশ্ব : আইইএর প্রধান হরমুজে মাইন বসাতে দেখলেই গুলির নির্দেশ ট্রাম্পের নিউজিল্যান্ডের বিপক্ষে রেকর্ড জয়ে সিরিজ বাংলাদেশের চরিত্রের প্রয়োজনে পবিত্র কোরআন শিখেছিলেন ইয়ামি গৌতম দেশের স্বার্থে বিরোধীদলের সঙ্গে যেকোনো আলোচনায় রাজি বিএনপি : প্রধানমন্ত্রী যুদ্ধবিরতি স্থায়ী সমাধানে তৎপর পাকিস্তান যে ৩ কারণে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা বাধাগ্রস্ত হচ্ছে, জানালেন ইরানের প্রেসিডেন্ট মার্কিন নৌবাহিনীর সচিবের হঠাৎ পদত্যাগ, তৎক্ষণাৎ কার্যকর লন্ডন ফিল্ম ফেস্টিভ্যালে রাফীর ‘প্রেশার কুকার’
Logo
logo

বিশ্বসেরার তালিকায় সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম


খবর   প্রকাশিত:  ২৪ অক্টোবর, ২০২৫, ০৬:১০ পিএম

বিশ্বসেরার তালিকায় সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম

বিশ্বের সবচেয়ে সুন্দর স্টেডিয়ামের তালিকা প্রকাশ করেছে ইংল্যান্ডের ক্রিকেটভিত্তিক গণমধ্যম ক্রিকেট ৩৬৫। যেখানে সাতটি ক্রিকেট স্টেডিয়ামের তালিকায় জায়গা পেয়েছে বাংলাদেশের সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম।

প্রতিবেদনে সিলেট স্টেডিয়াম প্রসঙ্গে বলা হয়েছে, বাংলাদেশের উত্তর-পূর্বে পাহাড় এবং সবুজ চা বাগানের মাঝখানে অবস্থিত সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামটি চোখের জন্য এক আনন্দের স্থান। মাঠের চারপাশের নির্মল সবুজ পরিবেশ দেখে মনে হয় যেন কোনো সবুজ স্বর্গের মাঝখানে ক্রিকেট খেলা হচ্ছে।

‘সিলেটের মনোরম প্রাকৃতিক দৃশ্যের পটভূমি বিশেষ করে সকাল বা সন্ধ্যার খেলায় আকর্ষণীয়, যখন পাহাড়ের উপর কুয়াশা জমে থাকে এবং গোধূলির আলোয় মাঠ আলোকিত হয়’-যোগ করা হয় প্রতিবেদনে।

 

২০০৭ সালে নির্মিত সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম আন্তর্জাতিক অঙ্গনে অভিষেক হয় ২০১৪ সালের ১৭ মার্চ, টি–টোয়েন্টি বিশ্বকাপে জিম্বাবুয়ে-আয়ারল্যান্ড ম্যাচ দিয়ে। এরপর থেকে বিভিন্ন আন্তর্জাতিক সিরিজ, বিপিএলসহ অসংখ্য গুরুত্বপূর্ণ টুর্নামেন্ট আয়োজন করেছে বিসিবি।

ক্রিকেট ৩৬৫’র সুন্দর স্টেডিয়ামের তালিকায় জায়গা পাওয়া বাকি স্টেডিয়ামগুলো হলো দক্ষিণ আফ্রিকার নিউল্যান্ডস ক্রিকেট স্টেডিয়াম, অস্ট্রেলিয়ার অ্যাডিলেড ওভাল, ভারতের ধর্মশালা এইচপিসিএ স্টেডিয়াম, পাকিস্তানের গওয়াদর ক্রিকেট স্টেডিয়াম, ওয়েস্ট ইন্ডিজের ড্যারেন স্যামি ন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম ও ইংল্যান্ডের লর্ডস ক্রিকেট স্টেডিয়াম।