NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, এপ্রিল ২৪, ২০২৬ | ১১ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
এমপিদের শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাতিলের প্রস্তাব অনুমোদন জ্বালানি নিরাপত্তার ইতিহাসে সবচেয়ে বড় হুমকিতে বিশ্ব : আইইএর প্রধান হরমুজে মাইন বসাতে দেখলেই গুলির নির্দেশ ট্রাম্পের নিউজিল্যান্ডের বিপক্ষে রেকর্ড জয়ে সিরিজ বাংলাদেশের চরিত্রের প্রয়োজনে পবিত্র কোরআন শিখেছিলেন ইয়ামি গৌতম দেশের স্বার্থে বিরোধীদলের সঙ্গে যেকোনো আলোচনায় রাজি বিএনপি : প্রধানমন্ত্রী যুদ্ধবিরতি স্থায়ী সমাধানে তৎপর পাকিস্তান যে ৩ কারণে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা বাধাগ্রস্ত হচ্ছে, জানালেন ইরানের প্রেসিডেন্ট মার্কিন নৌবাহিনীর সচিবের হঠাৎ পদত্যাগ, তৎক্ষণাৎ কার্যকর লন্ডন ফিল্ম ফেস্টিভ্যালে রাফীর ‘প্রেশার কুকার’
Logo
logo

অশ্লীল শব্দ ব্যবহার করে ভেনিজুয়েলার প্রেসিডেন্টের সমালোচনা করলেন ট্রাম্প


খবর   প্রকাশিত:  ১৮ অক্টোবর, ২০২৫, ১১:১০ এএম

অশ্লীল শব্দ ব্যবহার করে ভেনিজুয়েলার প্রেসিডেন্টের সমালোচনা করলেন ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুক্রবার ভেনিজুয়েলার নেতা নিকোলাস মাদুরোকে লক্ষ্য করে অশ্রাব্য ভাষায় কঠোর সমালোচনা করেন। তিনি বলেন, মাদুরো ওয়াশিংটনের সঙ্গে উত্তেজনা কমাতে বড় ধরনের ছাড় দেওয়ার প্রস্তাব দিয়েছেন।

হোয়াইট হাউসে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, ‘তিনি সব কিছু প্রস্তাব করেছেন, জানেন কেন? কারণ তিনি (মাদুরো) যুক্তরাষ্ট্রের সঙ্গে গরমিল করতে চান না।’ এই বক্তব্য দিতে গিয়ে ট্রাম্প অশ্লীল চার-অক্ষরের ইংরেজি শব্দ ব্যবহার করেন।

 

ওয়াশিংটন মাদুরোর বিরুদ্ধে মাদকচক্র পরিচালনার অভিযোগ এনেছে এবং অঞ্চলটিতে মার্কিন সামরিক উপস্থিতি জোরদার করেছে। এর মধ্যে রয়েছে স্টিলথ যুদ্ধবিমান এবং সাতটি মার্কিন নৌবাহিনীর জাহাজ। এটি যুক্তরাষ্ট্রের তথাকথিত মাদকবিরোধী অভিযানের অংশ।

ভেনিজুয়েলাকে অন্তত ছয়টি সন্দেহভাজন মাদক পাচারকারী নৌযানগুলোতে মার্কিন বাহিনী হামলা চালায় এবং এতে ২০ জনের বেশি নিহত হয়।

ট্রাম্প জানান, ‘আমরা একটি সাবমেরিনে আঘাত করেছি, যেটি বিশাল পরিমাণ মাদক পরিবহনের জন্য বিশেষভাবে তৈরি করা হয়েছিল।’ সাংবাদিকদের প্রশ্নে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানান, হামলায় কেউ বেঁচে আছে কি না তা এখনই নিশ্চিত নয়।  বিস্তারিত তথ্য পরে জানানো হবে। তবে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্র প্রমাণ দেয়নি যে যাদের ওপর হামলা হয়েছে তারা সত্যিই মাদক পাচারকারী ছিল।
বিশেষজ্ঞরা বলছেন, প্রমাণ ছাড়া এই ধরনের তাৎক্ষণিক হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনে অবৈধ, এমনকি তারা যদি প্রকৃতপক্ষে অপরাধীও হয়।

 

এই সপ্তাহের শুরুতে যুক্তরাষ্ট্রভিত্তিক বি-৫২ বোমারু বিমান ক্যারিবিয়ান সাগরে ভেনিজুয়েলার উপকূলে কয়েক ঘণ্টা টহল দেয়। এই তথ্য নিশ্চিত করে বিমান ট্র্যাকিং ওয়েবসাইট ফ্লাইটরিডার২৪। মার্কিন সামরিক বাহিনী বলেছে, এই মহড়া যুক্তরাষ্ট্রের বৈশ্বিক প্রস্তুতি এবং হুমকি প্রতিরোধের অঙ্গীকারের প্রতীক। এই সামরিক তৎপরতায় কারাকাসে উদ্বেগ বেড়েছে।

অনেকে মনে করছেন, ওয়াশিংটনের লক্ষ্য আসলে ভেনিজুয়েলায় সরকার পরিবর্তন।