NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, এপ্রিল ২৫, ২০২৬ | ১১ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
এমপিদের শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাতিলের প্রস্তাব অনুমোদন জ্বালানি নিরাপত্তার ইতিহাসে সবচেয়ে বড় হুমকিতে বিশ্ব : আইইএর প্রধান হরমুজে মাইন বসাতে দেখলেই গুলির নির্দেশ ট্রাম্পের নিউজিল্যান্ডের বিপক্ষে রেকর্ড জয়ে সিরিজ বাংলাদেশের চরিত্রের প্রয়োজনে পবিত্র কোরআন শিখেছিলেন ইয়ামি গৌতম দেশের স্বার্থে বিরোধীদলের সঙ্গে যেকোনো আলোচনায় রাজি বিএনপি : প্রধানমন্ত্রী যুদ্ধবিরতি স্থায়ী সমাধানে তৎপর পাকিস্তান যে ৩ কারণে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা বাধাগ্রস্ত হচ্ছে, জানালেন ইরানের প্রেসিডেন্ট মার্কিন নৌবাহিনীর সচিবের হঠাৎ পদত্যাগ, তৎক্ষণাৎ কার্যকর লন্ডন ফিল্ম ফেস্টিভ্যালে রাফীর ‘প্রেশার কুকার’
Logo
logo

সেরা অভিনেতার পুরস্কার ঐশ্বরিয়াকে উৎসর্গ করলেন অভিষেক


খবর   প্রকাশিত:  ১৫ অক্টোবর, ২০২৫, ১০:১০ এএম

সেরা অভিনেতার পুরস্কার ঐশ্বরিয়াকে উৎসর্গ করলেন অভিষেক

বলিউডে যখন দম্পতিদের বিচ্ছেদ-জল্পনা তুঙ্গে, ঠিক সেই সময়েই যেন সব গুঞ্জনকে মিথ্যে প্রমাণ করে দিলেন অভিনেতা অভিষেক বচ্চন। সম্প্রতি তিনি তার অভিনয় জীবনের প্রথম ‘সেরা অভিনেতা’ হিসেবে ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড জিতেছেন। আর পুরস্কার হাতে নিয়েই মঞ্চ থেকে তিনি এই সম্মান উৎসর্গ করলেন স্ত্রী ঐশ্বরিয়া রাই বচ্চনকে।

আবেগঘন কণ্ঠে তিনি ধন্যবাদ জানালেন মেয়ে আরাধ্যাকেও।

এই পুরস্কার জয়ের পর অভিষেক বচ্চন বলেন, ‘ঐশ্বরিয়া আর আরাধ্যা, তোমাদের ধন্যবাদ আমাকে স্বপ্নপূরণের পথে এগিয়ে দেওয়ার জন্য। আশা করি, এই পুরস্কারের মধ্যে দিয়ে তোমরা নিজেদের ত্যাগের সার্থকতা খুঁজে পাবে। তোমাদের জন্যই আমি আজ এখানে দাঁড়িয়ে।’

 

 

পুরস্কার হাতে নিয়ে অভিষেক বলেন, ‘গত ২৫ বছর ধরে এই পুরস্কারটা পাওয়ার স্বপ্ন বুকের ভিতর লালন করে এসেছি।

আজ সত্যি হলো। আমার চেয়েও আমার পরিবার বেশি খুশি। সমস্ত পরিচালক, প্রযোজক, যারা আমার উপর ভরসা রেখেছেন, গত ২৫ বছর ধরে আমাকে কাজের সুযোগ দিয়েছেন, তাদের সকলকেই এটা উৎসর্গ করলাম। এই পুরস্কার পাওয়া সহজ ছিল না।
কিন্তু আমি মনে করি, আমি এর যোগ্য হতে পেরেছি।’

 

বাবা-মেয়ের সম্পর্ক নিয়ে তৈরি সুজিত সরকারের ছবি ‘আই ওয়ান্ট টু টক’-এর জন্য সেরা অভিনেতার পুরস্কার জিতেছেন অভিষেক। এই ছবিতে জীবনের শেষ পর্যায়ে দাঁড়িয়ে এক অসুস্থ বাবার মেয়ের সঙ্গে নতুন করে সম্পর্ক গড়ার কাহিনি মন ছুঁয়ে যায় দর্শকদের।